Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

গাজার পুণঃনির্মাণে সহায়তার আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের

এগারো দিন ধরে চলা তুমুল লড়াই শেষে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজরায়েল ও ফিলিস্তিন। শুক্রবার থেকে শান্তি ফিরেছে ফিলিস্তিনে। এহেন পরিস্থিতিতে প্রায় দখলদারী ইজরায়েলের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত গাজার পুণঃর্নির্মাণে সাহায্য করার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি আরোও জানিয়েছেন, এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ইজরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা।

হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বাইডেন বলেছেন, “ইজরায়েলের প্রতি আমার দায়বদ্ধতায় কোনও পরিবর্তন আসেনি। কিন্তু আমার মনে হয় দু’টি পৃথক রাষ্ট্র (ইজরায়েল ও ফিলিস্তিন) গঠনই এই সমস্যা সমাধানের একমাত্র পথ। আমি মনে করি সুরক্ষিত ও শান্তিপূর্ণ ভাবে থাকার অধিকার ইজরায়েল এবং ফিলিস্তিন দু’দেশের নাগরিকদেরই রয়েছে। আমরা গাজ়ায় শান্তি ফেরাতে কূটনীতি চালিয়ে যাব।”

গত ১০ মে জেরুজালেমের আল আকসা মসজিদে সংঘাত থেকেই ইজরায়েল এবংফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। আল আকসা মসজিদে ইজরায়েলী সেনারা নামাজিদের উপর অতর্কিতভাবে আক্রমণ চালালে ফিলিস্তিনের প্রতিরোধী গোষ্ঠী হামাস পাল্টা জবাব দেয়, এর পর ইজরায়েল ফিলিস্তিনের শহর গাজা লক্ষ্য করে রকেট হামলা চালিয়ে ২০০র বেশী বাচ্চা ও সাধারণ মানুষকে হত্যা করে। হামাসের আক্রমণে ইজরয়েলের ১২ জন নিহত হয়। উল্লেখ্য, ইজরায়েলের কোটি ডলার মূল্যের আয়রোন ডামকে ফাঁকি দিয়ে হামাসের সাদামাদা বোমা ইজরায়েলে আঘাত হানতে সক্ষম হয়।

গাজ়া ভূখণ্ডে আপাতত শান্তি ফেরায় স্বস্তিতে গোটা বিশ্ব। কাল মাঝ রাত থেকেই গাজ়ায় উৎসবের চেহারা। গাড়ির হর্ন বাজিয়ে এই সংঘর্ষ বিরতিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় লোকজন।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories