Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘ভারতে বিদেশী প্রভাবে বামপন্থী রাজনীতির সূচনা’ – পাল্টা ‘স্বাধীনতা সংগ্রামের বিশ্বাসঘাতক’ বিজেপিকে আক্রমণ সিপিএম-র

লোকসভায় সাম্প্রতিক বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদী ইস্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, দেশে বামপন্থী রাজনীতির সূচনা বিদেশের প্রভাবেই হয়েছিল। পাশাপাশি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন তিনি। তাঁর দাবি, একাধিক অনুষ্ঠানে রাহুলকে, নকশাল পন্থী মতাদর্শে বিশ্বাসী মানুষজনের সঙ্গে দেখা গেছে। শাহ ইতিহাসের প্রসঙ্গ তুলে জানান, ১৯২৫ সালে ভারতে কমিউনিস্ট আন্দোলনের শুরু হয়, যা পরে বিভিন্ন ভাগে বিভক্ত হয়। তাঁর অভিযোগ, কিছু বাম সংগঠন গণতান্ত্রিক পদ্ধতির বাইরে গিয়ে সহিংস পথ বেছে নিয়েছিল। এদিন তিনি স্পষ্ট করে বলেন, সশস্ত্র আন্দোলনের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।

এদিকে, মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনী কিছু সাফল্য পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ছত্তিশগড়ের সুকমা এলাকায় এক মাওবাদীর মৃত্যু হয়েছে। এছাড়া, বহু নাশকতার সঙ্গে জড়িত এক গুরুত্বপূর্ণ ব্যক্তি আত্মসমর্পণ করেছেন, যা প্রশাসনের কাছে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অমিত শাহ এক্স একাউন্টে (টুইটার) পোস্ট করেও বলেন, সংসদের নিয়ম-কানুনকে চিরকাল অস্বীকার করে এসেছে সিপিএম।

অপরদিকে ঘটনা প্রসঙ্গে, সিপিএম- এর অফিসিয়াল এক্স একাউন্টে (টুইটার) অমিত শাহের বক্তব্যের তীব্র বিরোধিতা করে বলা হয়, মিথ্যা অভিযোগ ছড়ানো বন্ধ করা উচিত। ১৯৬৪ সালে গঠিত এই দল স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য বহন করে চলছে। তারা সংসদ ও রাস্তায় মানুষের স্বার্থে আন্দোলন করে আসছে। দলের দাবি, যারা সংবিধানের মূল মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করছে, তাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়ার প্রয়োজন নেই।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories