Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

ডোমকলে জোরদার লড়াইয়ের আভাস! বিজেপি-তৃণমূলকে টেক্কা দিতে সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রানার পাশে এসডিপিআই!

আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে মুর্শিদাবাদের ডোমকলের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের শক্ত লড়াইয়ের মাঝেই এবার সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা বাড়তি সমর্থন পেলেন। ডোমকল অঞ্চলে এসডিপিআই পার্টি আনুষ্ঠানিকভাবে তাঁর পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে। তিনি জানান গোটা ডোমকলে ২৮৬ টা বুথসহ ১২-৮ জিপি এবং ২১টা ওয়ার্ড মিলে সিপিএম- এর সাথে এসডিপিআই – এর নেতৃত্বরা এবং সমর্থকেরা একসাথে আসন্ন বিধানসভার নির্বাচনে একসাথে লড়ার আহ্বান জানিয়েছে।

এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। এসডিপিআই নেতৃত্বের দাবি, এলাকার সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থকে সামনে রেখেই তারা এই সমর্থনের পথ বেছে নিয়েছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে বিকল্প শক্তিকে এগিয়ে আনাই প্রয়োজন। সিপিআইএম শিবির এই সমর্থনকে ইতিবাচক হিসেবেই দেখছে। দলীয় কর্মীদের মতে, বিভিন্ন দলের সমর্থন পেলে নির্বাচনী লড়াই আরও জোরদার হবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই জোট স্থানীয় ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবীরকে নিয়ে অস্বস্তিতে দল। জানা গিয়েছে, একটি সাংবাদিক সম্মেলনে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরকে বয়কটের ডাক দিয়েছেন মুর্শিদাবাদ জেলার ইমাম সংগঠনের সভাপতি মোজাফফর খান। তিনি প্রকাশ্যে হুমায়ুন কবীরকে বহিরাগত বলে সম্মোধন করেন। শুধু তাই নয়, তিনি মুর্শিদাবাদের ডোমকলে বসবাসকারী সাধারণ মানুষকে, এলাকার প্রার্থীকে ভোট দিয়ে মনোনীত করার অনুরোধ জানান। তার বক্তব্য অনুযায়ী, শাসক দলের পক্ষে অথবা বিপক্ষে যে কাউকে ভোট দিতে পারেন তবে, বহিরাগত কাউকে ভোট দেওয়া চলবে না।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories