Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

আল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিল ইসরায়েলের আদালত

দখলদার ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমের মসজিদে আকসা কমপ্লেক্সে ইহুদিদের নীরব প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরায়েলের একটি আদালত। অভূতপূর্ব ওই রায়ে বলা হয়েছে যে, আল আকসায় ইহুদিদের প্রার্থনা করা অপরাধমূলক কাজ নয়। জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলহা ইয়াহালোম বুধবার এই রায় দেন। খবর আনাদুলু এজেন্সির

এর আগে আল আকসা মসজিদের ফ্ল্যাশপয়েন্ট সাইট পরিদর্শনের ইবাদতের চেষ্টা করেন ইহুদি রাব্বি আরেহ লিপ্পো। সেসময় পুলিশ সেখানে ইহুদিদের ইবাদতের নিষেধাজ্ঞার বিষয়ে জানান। পরে আরেহ লিপ্পো এ নিয়ে আদালতে আপিল করেন। সেই আপিলের রায়েই এমনটি জানিয়েছেন বিচারক।
আল-আকসা কমপ্লেক্সের হিব্রু নাম ব্যবহার করে বিচারক বলেন, টেম্পল মাউন্টে তার দৈনিক আগমন ইঙ্গিত দেয় যে এটি তার জন্য নীতি।

সম্প্রতি ইহুদিরা আল আকসা পরিদর্শনের সময় সেখানে নীরব প্রার্থনা শুরু করেন। এই ঘটনা আলোচনায় আসার পর প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত দিল ইসরায়েলের আদালত।

এই রায়কে ডানপন্থী ইসরায়েলি আইনজীবী মোশে পোলস্কি স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাই যা গত এক বছর ধরে টেম্পল মাউন্টে আসলে যা ঘটছে তা কার্যকরভাবে সমর্থন করে এবং টেম্পল মাউন্ট পরিদর্শন করে এবং প্রার্থনা করতে চায় এমন ইহুদিদের জন্য এটি একটি বাস্তব বিবৃতি।’

সাধারণত, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রতিদিন সকালে এবং বিকালে আল-আকসা মসজিদ কমপ্লেক্সে মসজিদের দক্ষিণ-পশ্চিমে আল-মুগরবি গেট দিয়ে প্রবেশ করে। এরপর সেখানে তারা প্রার্থনা করে।

ইসলামিক এনডাউমেন্ট বিভাগের বারবার নিন্দা সত্ত্বেও ইসরায়েলি পুলিশ ২০০৩ সালে বসতি স্থাপনকারী ইহুদিদের সেখানে প্রবেশের অনুমতি দিতে শুরু করে।

আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এলাকাটিকে ‘টেম্পল মাউন্ট’ বলে দাবি করে, এটি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান বলে দাবি করে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories