Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

দল ত্যাগ করল আরো এক  বিধায়ক, বিজেপি বিধায়কের সংখ্যা ৭৭ থেকে কমে এখন ৭১

বিজেপি MLA সংখ্যা ছিল ৭৭। চার মাসের ব্যবধানে সেটাই কমে দাঁড়াল ৭১-এ। এবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। সঙ্গে জল্পনা উস্কে তিনি বলেন, ‘আরও কিছু ঘটবে।’বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সৌমেন। বিজেপির টিকিটে কালিয়াগঞ্জ থেকে জেতেনও। কিন্তু নির্বাচনের ফলপ্রকাশের পর ‘মোহভঙ্গ’ পর্ব শুরু হয়। গত জুনে উত্তর দিনাজপুর জেলার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পর সৌমেনের তৃণমূল-যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও সেই সময় সৌমেন দাবি করেছিলেন, ভুলবশত গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। তাতে অবশ্য জল্পনায় ইতি পড়েনি। সেই জল্পনা যে বাস্তব ছিল, তার প্রমাণ শনিবার মিলল।

আজ সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, “দলে ফেরার জন্যে আবেদন করেছিলেন সৌমেন রায় । ইতিমধ্যেই যাঁরা অন্য দলে চলে গিয়েছিলেন তাঁদের কয়েকজনকে আমরা ফিরিয়ে নিয়েছি । এবার তাতে সৌমেনের নাম সংযোজন হল ।”এদিন সৌমেন রায় বলেন, “তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সিদ্ধান্তটাই আমার ভুল ছিল । আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম । তার জন্য আমি ক্ষমাপ্রার্থী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই উত্তরবঙ্গের জন্য কাজ করতে চাই । শুধু আমি একমাত্র নই, দলে ফেরার জন্য আগ্রহী অনেকেই ৷”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories