Friday, March 6, 2026
33.5 C
Kolkata

হায়দ্রাবাদে মুসলিমদের আযান দেওয়া বন্ধ করতে হুমকি অজ্ঞাত সমাজ বিরোধীদের

নিউজ ডেস্ক : হায়দ্রাবাদে মুসলিমদের আযান নিয়ে আপত্তি তুলেছে কিছু অপরিচিত সমাজ বিরোধীরা। তারা হায়দ্রাবাদের চাদেরঘাট এলাকার মসজিদগুলোতে কিছু সমাজ বিরোধীরা ফোনে লাউডস্পিকারে আযান দেওয়া বন্ধ করতে বলে হুমকি দিচ্ছে। মসজিদ ই নিজামিয়া কমিটির সদস্যরা বলেছেন তাদেরকে বেশ কয়েকবার এমন হুমকি ভরা ফোন কল আসার পর তারা স্থানীয় পুলিশকে অবগত করে বিষয়টি সম্পর্কে। কিন্তু স্থানীয় পুলিশ সমাজ বিরোধীদের চিহ্নিত বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মসজিদের লাউডস্পিকারের ভলিউম কমিয়ে দিতে বলে কিন্তু তা কমিয়ে দেয়ার পরও তারা চুপ থাকেনি। তবুও ক্রমাগত আছে হুমকি ফোন।

সমাজকর্মী আসাদুল্লাহ খান, বিষয়টি হায়দ্রাবাদের পুলিশ কমিশনারকে জানিয়েছেন এবং দ্রুত সমস্যাটি সমাধানের জন্য আবেদন করেছেন। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে সংঘটিত হওয়া হায়দ্রাবাদের করপোরেশন নির্বাচনে বিজেপি পূর্বের তুলনায় অনেক বেশি আসন লাভ করে। তাই হিন্দুত্ববাদীদের প্রভাব বাড়ছে শহরের রাজনীতিতে। এই অবস্থায় এই হুমকি ফোন কিসের ইঙ্গিত তাই নিয়ে ধন্দে এলাকার মুসলিমরা। উল্লেখ্য হিন্দুত্ববাদীদের বহুদিনের দাবি লাউডস্পিকারে আযান বন্ধ করার। কিছুদিন আগে শিব সেনাও লাউডস্পিকারে আযান বন্ধের দাবি জানায় কেন্দ্রীয় সরকারের কাছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories