Wednesday, August 26, 2026
31 C
Kolkata

বীরভূমে বড় রাজনৈতিক পালাবদল, এবার মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে অনুব্রত!

রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ শিবিরে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, তাঁকেই বীরভূম জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর।

শুধু অনুব্রত নন, বীরভূমের আরও কয়েকজন প্রভাবশালী নেতা—কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ এবং প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এর ফলে জেলায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই বিষয়ে অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার জ্বর রয়েছে। কাল কলকাতায় যেতে পারি।”

এদিকে, তপসিয়ার বোট ক্লাবে শুক্রবার ও শনিবার ঋতব্রত শিবিরের জাতীয় কর্মসমিতির বৈঠক চলছে। সেখানেই বীরভূম জেলা সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে সূত্রের দাবি।

গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পর অনুব্রতকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে বীরভূমে কোর কমিটি গঠন করা হয় এবং তাঁকে সেই কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। জেল থেকে মুক্তি পাওয়ার পরও তিনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে খুব একটা দেখা যাননি। এমনকি বিধানসভা নির্বাচনের পর তিনি অভিযোগ করেছিলেন, তাঁকে কাজের সুযোগ দেওয়া হয়নি।

এবার তাঁর ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার খবর সামনে আসায় বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Hot this week

‘এই ঘটনা খুবই নিন্দনীয়’-যাদবপুর নিয়ে ভিন্ন সুর উচ্চ শিক্ষামন্ত্রীর

যাদবপুরের ঘটনায় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের করা মন্তব্যকে ঘিরে এখন...

দমকলের জল দিয়ে বিধায়কের গাড়ি পরিষ্কার! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

মধ্যপ্রদেশের সিঙ্গরৌলিতে বিজেপি বিধায়ক রামনিবাস শাহকে ঘিরে শুরু হয়েছে...

‘ভাগবতের সভা সমর্থন করি না!’ নিউইয়র্কের মেয়রের কড়া বার্তা, ভারত নিয়ে কী বললেন মামদানি?

আরএসএস-এর প্রধান মোহন ভাগবতের নিউইয়র্ক সফর ঘিরে নতুন করে...

পাকিস্তানি গান ব্যবহার করে বিপাকে বিজেপি, এবার ‘দেশবিরোধী’ তকমা পেল গেরুয়া শিবির!

মুম্বই-পুণে মিসিং লিঙ্ককে কেন্দ্র করে তৈরি বিজেপির একটি প্রচারমূলক...

Topics

‘এই ঘটনা খুবই নিন্দনীয়’-যাদবপুর নিয়ে ভিন্ন সুর উচ্চ শিক্ষামন্ত্রীর

যাদবপুরের ঘটনায় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের করা মন্তব্যকে ঘিরে এখন...

দমকলের জল দিয়ে বিধায়কের গাড়ি পরিষ্কার! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

মধ্যপ্রদেশের সিঙ্গরৌলিতে বিজেপি বিধায়ক রামনিবাস শাহকে ঘিরে শুরু হয়েছে...

পাকিস্তানি গান ব্যবহার করে বিপাকে বিজেপি, এবার ‘দেশবিরোধী’ তকমা পেল গেরুয়া শিবির!

মুম্বই-পুণে মিসিং লিঙ্ককে কেন্দ্র করে তৈরি বিজেপির একটি প্রচারমূলক...

সীমান্তে টানাপোড়েনের মাঝেই বেজিংয়ে ডোভাল! চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা

ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে চিন সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা...

Related Articles

Popular Categories