Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘বেশি বাড়াবাড়ি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব’ – নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীকে হুমকি অনুব্রতর!

নির্বাচনের আগে ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল। এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়ালেন বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বাহিনীর সাঁজোয়া গাড়ি খেয়ে ফেলার হুমকি দিলেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। ওই এলাকার কাশেমনগর ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভায় যান অনুব্রত। সেখানে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। সাঁজোয়া গাড়ি আসুক আর যা-ই আসুক, বেশি বাড়াবাড়ি করলে সব খেয়ে নেব।”

নির্বাচনের আগে এলাকায় সাঁজোয়া গাড়ি মোতায়েন নিয়ে প্রশ্ন উঠলে তিনি অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য নয়, সাধারণ মানুষকে ভয় দেখাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, “বাংলা আন্দোলন করতে জানে, বাংলা ভয় পায় না। বাংলার মানুষকে অপমান করলে তার জবাব ভোটেই দেবে।”
নিজেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’-এর সঙ্গে তুলনা প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “রয়্যাল বেঙ্গল টাইগার সবাই বলে, সাঁজোয়া গাড়ি আমি আটকাবো না, বাংলার মানুষই আটকে দেবে।”

অন্যদিকে তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী অনুব্রত মণ্ডলের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, মানুষের ভোটই শেষ কথা বলবে। তাঁর দাবি, “মানুষ এমন ভোট দেবে যে সাঁজোয়া গাড়ি এসেও কিছু করতে পারবে না।”
সব মিলিয়ে নির্বাচন ঘিরে অনুব্রত মণ্ডলের এই মন্তব্য যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories