Saturday, September 5, 2026
28 C
Kolkata

ডিলিমিটেশনের ভোটাভুটিতে ৭ জন তৃণমূল সাংসদের অনুপস্থিতি! ঘুরিয়ে বিজেপিকে সুবিধা! উঠছে প্রশ্ন

লোকসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ এবং সাংসদের সংখ্যা বাড়ানোর প্রস্তাব নিয়ে আনা গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল শেষ পর্যন্ত পাশ করাতে পারল না কেন্দ্রের সরকার। দু’দিন ধরে তর্ক-বিতর্ক চলার পর শুক্রবার বিকেলে এই বিল নিয়ে ভোটাভুটি হয়। শুক্রবার শাসক সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৫২৮ জন সংসদ উপস্থিত ছিলেন লোকসভায়। সংবিধান সংশোধনি বিল পাস করাতে ৫২৮ জন সাংসদের দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল বিজেপির। সেখানে বিজেপি পেয়েছে মাত্র ২৯৮টি ভোট। দুই তৃতীয়াংশ ভোটের থেকে ৫৪টি ভোট কম পাওয়ায় বিল পাস করাতে ব্যর্থ হয় বিজেপি সরকার। সংবিধান সংশোধনি বিলের বিরুদ্ধে কংগ্রেসের ভোট পড়েছে ৯৮টি, টিএমকে ভোট পড়েছে ২২টি, সমাজবাদি পার্টির ভোট পড়েছে ৩৭টি, শিব সেনার ভোট পড়েছে ৯টি, তৃণমূল কংগ্রেস ২০টি, এনসি (এসপি) ৮টি, সিপিএম এর ভোট পড়েছে ৪টি, আরজেডি ভোট পড়েছে ৪টি , আপ ৩টি, আইইউএমএল ৩ টি, সিপিআই ২টি, জেএমএম ৩টি, এছাড়াও ন্যাশনাল কনফারেন্স ২ ,ভিসিকে ২ এবং অন্যান্য ১২ নিয়ে মোট ২৩০ ভোট পড়েছে।গতকাল সংসদে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ১১ জন সাংসদ অনুপস্থিতিতে ভোটের আগে উঠেছে সমলচনার ঝড়। যাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে ৭ জন সাংসদ , কংগ্রেস থেকে ২ জন সাংসদ, এবং নির্দলের ২ জন অনুপস্থিত ছিলেন। তবে বিজেপির পক্ষ থেকে প্রত্যেক সাংসদ উপস্থিত ছিলেন। কাজেই দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব চেয়ে বেশি সংখ্যক সাংসদ অনুপস্থিত ছিলেন। এই ইস্যুকে কেন্দ্র করে আসন্ন ২৬ বিধানসভা ভোটে ফের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছে সিপিএম ও কংগ্রেস। এর আগেও বেশ কয়েকবার সংসদে গুরুত্বপূর্ণ ভোটদানের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। পশ্চিমবঙ্গের বিরোধীদের দাবি, সংবিধান সংশোধনি বিল পাসে উপস্থিত না থেকে রাজ্যসহ গোটা দেশে বিজেপির সুবিধা করে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories