Friday, March 6, 2026
22.2 C
Kolkata

প্রাক্তন বিধায়ক আরাবুলের তিন বছরের পেনশন বন্ধ, সচিবালয়ে চলছে বকেয়ার হিসাব

ভাঙড়ের পরিচিত রাজনৈতিক মুখ আরাবুল ইসলাম আবার খবরের শিরোনামে। তৃণমূল থেকে বহিষ্কৃত হলেও এলাকার রাজনীতিতে তার প্রভাব এখনও কমেনি। তবে প্রায় তিন বছর ধরে তিনি বিধায়ক হিসেবে পেনশনের টাকা পাচ্ছিলেন না। সম্প্রতি বিষয়টি তার নজরে এলেই তিনি তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে যোগাযোগ করেন। তাকে জানানো হয়, সমস্যাটি সরাসরি বিধানসভার পেনশন বিভাগে জানাতে। সে অনুযায়ী পদক্ষেপ করতেই সামনে আসে মূল কারণ।

বিধানসভা সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে আরাবুলের ‘লাইফ সার্টিফিকেট’ জমা হয়নি। প্রতি বছর নভেম্বর মাসে এই নথি জমা দেওয়ার নিয়ম রয়েছে। এটি জমা না পড়ায় নিয়ম মেনে তার পেনশন বন্ধ হয়ে যায়। পরে তাকে পরামর্শ দেওয়া হয় দ্রুত সার্টিফিকেট জমা দিতে। নথি জমা পড়লেই তিন বছরে জমে থাকা সমস্ত বকেয়া টাকা দিয়ে পেনশন আবার চালু করা হবে।

মঙ্গলবার আরাবুল বিধানসভায় গিয়ে প্রয়োজনীয় কাগজ জমা দিয়েছেন। তার বক্তব্য, পেনশন সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্টটি তার অফিস দেখত। সার্টিফিকেট জমা দেওয়ার কথা তাকে জানানো হয়নি। বিধানসভার আধিকারিকরা বিষয়টি জানানোর পরই তিনি নথি জমা দিয়েছেন এবং শিগগির পেনশন চালু হবে বলে আশা করছেন।

বিধানসভা সূত্র জানায়, নতুন বছরের শুরুতেই তার বকেয়া মিটে যেতে পারে। নিয়ম অনুযায়ী, একবার বিধায়ক নির্বাচিত হলে মাসে ১৪ হাজার টাকা পেনশন পাওয়া যায়। আরাবুল ২০০৬ সালে একবার ভাঙড় থেকে জিতেছিলেন। সেই অনুযায়ী তার বকেয়া দাঁড়িয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories