Wednesday, October 21, 2026
27 C
Kolkata

প্রাক্তন বার্ক সিইও কে TRP কিনতে লাখ লাখ টাকা ঘুষ দিয়েছিল বিজেপি ঘনিষ্ট বিতর্কিত সঞ্চালক অর্ণব গোস্বামী : মুম্বাই পুলিশ

নিউজ ডেস্ক : ভুয়া টিআরপি কেলেঙ্কারি মামলায় সামনে এলো নতুন তথ্য। মুম্বাই পুলিশ গতকাল মুম্বাইয়ের মেট্রোপলিটন আদালতে দাখিল করা এটি রিমান্ড নোটে জানিয়েছে ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত বার্কের সিইও থাকা পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছিল অর্ণব গোস্বামী। এই টাকা তাকে বিভিন্ন সময়ে ভুয়া টিআরপি ক্রয় করার জন্য পাঠাতো অর্ণব। পার্থ এবং অর্ণব একই সঙ্গে টাইমস নাউ চ্যানেলে কাজ করত। অর্ণবের দেওয়া টাকায় অনেক মূল্যবান সম্পত্তি ক্রয় করেছিল পার্থ। দামি দামি অনেক জিনিস মুম্বাই পুলিশ তাকে গ্রেফতারের সময় বাজেয়াপ্ত করে। এছাড়াও অন্যান্য বার্ক অধিকর্তার সঙ্গে গোপনে যোগাযোগ ছিল অর্ণব গোস্বামীর এবং তাদের সাহায্যে বার্কের অনেক গোপন তথ্য ফাঁস করে নিত অর্ণব।

রিপাবলিক টিভির এই ভুয়া টিআরপি কেলেঙ্কারি মামলায় পার্থ দাশগুপ্ত কে ২৪ শে ডিসেম্বর গ্রেফতার করে মুম্বাই পুলিশ এবং মুম্বাই পুলিশের উর্জি মেনে আদালত তাকে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। উল্লেখ্য এই মামলায় এখনো পর্যন্ত ৩০ জনের বেশি জড়িত ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। এরমধ্যে রিপাবলিক টিভির সিইও বিকাশ খাঁচান্দনি এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ঘনশ্যাম প্রমুখ। এই ঘটনায় ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়ে নিচ্ছে মুম্বাই পুলিশ। আর মুম্বাই পুলিশের সক্রিয়তা অঘোষিত বিজেপি মুখপাত্র খ্যাত অর্ণব গোস্বামীর জন্য আরো বিপদ টেনে এনে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এত প্রমাণ হাতে পাওয়ার পর মুম্বাই পুলিশের হাত থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে সক্রিয় বিজেপি এজেন্ট গুলো কত দিন এই বিজেপির ঘৃণা কর্মসূচির প্রচারক নামে পরিচিত টিভি সঞ্চালক বাঁচাতে পারে সেটাই এখন দেখার।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories