Tuesday, October 20, 2026
28 C
Kolkata

জিও’র বিরুদ্ধে আক্রমণাত্মক পাঞ্জাবের কৃষকরা, ভাঙচুর করা হলো ১৫০০ জিও টাওয়ার

নিউজ ডেস্ক : কৃষি আইনের বিরোধিতা করে ২৬ শে নভেম্বর থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনে সামিল হওয়া কৃষকরা কৃষিক্ষেত্রে আম্বানি এবং আদনিদের প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন দিল্লী হরিয়ানা সীমান্তে। তারই মাঝে পাঞ্জাবে দেড় হাজার জিও টাওয়ার ঘেরাও করে ভাঙচুর করল কৃষকরা। পাঞ্জাবের প্রায় নয় হাজার জিও টাওয়ার বর্তমানে রয়েছে। জিও টাওয়ার গুলোর ভাঙচুরের পর পাঞ্জাবের বিভিন্ন এলাকায় জিওর মোবাইল পরিষেবা ব্যাহত হচ্ছে।

ঘটনা শুরু হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে থেকে। এখনো পর্যন্ত পাঞ্জাবের পুলিশ কোন কৃষককে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেনি বা কারো নামে এফআইআর ও দায়ের করেনি। তবে বিষয়টি সংবাদমাধ্যমের দৃষ্টিতে আসার পর রিলায়েন্স গ্রুপের তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কৃষকদের উদ্দেশ্যে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে কোনো রকমের ভাংচুরের ঘটনা কড়াভাবে মোকাবিলা করতে। এর আগে জিও’র মোবাইল এবং সিম কার্ড সহ সমস্ত পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন কৃষকরা। সে উপলক্ষে বহু কৃষক জিও সিম থেকে পোর্ট করে অন্য সিমে চলে গিয়েছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories