Saturday, September 5, 2026
28 C
Kolkata

অরুণাচলে প্রদেশে মসজিদ ভাঙার হুমকি দিল আদিবাসী যুব সংগঠনের নেতারা

অরুণাচল প্রদেশে মুসলিম-বিরোধী মনোভাব বাড়ার প্রেক্ষাপটে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অরুণাচল প্রদেশ আদিবাসী যুব সংগঠন (এপিআইওয়াইও)-এর কয়েকজন নেতা স্থানীয় আলেম-উলেমাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং ইটানগর শহরের একটি মসজিদ ভেঙে ফেলার হুমকি দিচ্ছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশের নানা প্রান্তে মুসলিম সমাজের মধ্যে বাড়ছে উদ্বেগ ।

ভিডিওতে দেখা যায়, সংগঠনের সাধারণ সম্পাদক তাপর মেয়িং এবং সভাপতি তারো সোনম নরহ আলেমদের সাথে উত্তেজিত ভাবে কথা বলছেন। কথোপকথনের এক পর্যায়ে তারো সোনম একজন মৌলানাকে প্রশ্ন করেন, “সব মুসলিম সন্ত্রাসী নয়, ঠিক আছে, কিন্তু কেন প্রতিটি সন্ত্রাসী মুসলিম?” তিনি আরও অভিযোগ তোলেন যে কুরআনে নাকি সহিংসতার প্রচার রয়েছে। তবে মৌলানা সঙ্গে সঙ্গে এই দাবি নাকচ করে দেন এবং স্পষ্ট করে বলেন যে ইসলাম কোনও অবস্থাতেই অযৌক্তিক সহিংসতা সমর্থন করে না।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন তারো সোনম মৌলানাকে বলপূর্বক ‘ভারত মাতা কি জয়’ বলতে বলেন। এমনকি এপিআইওয়াইও নেতারা মসজিদটিকে অবৈধ বলে দাবি করেন। তারা হুমকি দেন, যত দ্রুত সম্ভব মসজিদ অপসারণ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। জামিয়া মসজিদের জনসংযোগ কর্মকর্তা সুলতান জানান, এলাকায় থাকা সব মসজিদ ও মাদ্রাসা যথাযথ কাগজপত্রসহ বৈধভাবে নির্মিত। কোনও সরকারি সংস্থা এগুলিকে অবৈধ বলেনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মুসলিম সংগঠন ও মানবাধিকার সংস্থা রাজ্য সরকারের কাছে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে। তারা বলেন, ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা এমন উসকানিমূলক আচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories