Wednesday, October 21, 2026
25 C
Kolkata

তৃণমূলে ঘরওয়াপসি, সদলবলে ফিরলেন আসানসোলের বিজেপি নেতা অজয় প্রসাদ

এনবিটিভি, আসানসোল:  বিধানসভা নির্বাচনের আগে দলবদল করে তৃনমুল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মাত্র কয়েক মাসের মধ্যেই নিজের ভুল বুঝতে পেরে আবার পুরনো দল তৃনমুল কংগ্রেসে সদলবলে ফিরলেন আসানসোলের বিজেপি নেতা অজয় প্রসাদ।

যোগদানের দিন অভিজিৎ ঘটক অজয় প্রসাদের হাতে দলের পতাকা তুলে দিয়ে তাকে স্বাগত জানান। অভিজিৎবাবু বলেন, “এই রকমভাবে সবাই নিজেদের ভুল বুঝতে পারবে। আরো অনেকেই ফিরে আসতে চাইছে ও আসছেন। তৃনমুল কংগ্রেস বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পুর বোর্ড দখল করবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন।”

এদিন দল বদল করে অজয় প্রসাদ বলেন, “ভুল করেছিলাম আমি, নিজের সেই ভুল বুঝতে পেরে আবার পুরনো দলে ফিরলাম।”

রবিবার সন্ধ্যায় আসানসোলের চাদঁমারি কমিউনিটি হলে এই যোগদান পর্ব হয়। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা ৫০ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটক ও ২৩ নং ওয়ার্ডের শাসক দলের প্রার্থী সিকে রেশমা সহ আরও অনেকেই।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories