Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

বোমা তৈরির কাঁচামালসহ কলকাতা বিমানবন্দরে আটক অসিত ও শৈলেন,জঙ্গী আঁতাত নয় তো?

কলকাতা বিমানবন্দরে তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উদ্ধার হওয়া চার টুকরো ক্যালিফোর্ণিয়াম মৌল পরমাণু বোমা তৈরির অন্যতম উপকরণ। এর মধ্যে থাকে ইরিডিয়ামও। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে এই ক্যালিফোর্ণিয়ামের এক এক গ্রামের দাম প্রায় ১৭০ কোটি টাকা।ছাই রঙা ওই চার টুকরো নিয়ে এখন তদন্ত চালাচ্ছেন সিআইডির গোয়েন্দারা।

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে হুগলির দুজনকে। ধৃতদের নাম সিঙ্গুরের শৈলেন কর্মকার,পেশায় স্বর্ণশিল্পী আর অসিত ঘোষ,পেশায় কৃষক। দুজনকে আপাদমস্তক সহজ মানুষ বলেই জানে তাদের পরিবার। অথচ এই সহজ মানুষের আড়ালেই লুকিয়ে ছিল বিষ।

অসিত আর শৈলেনের কাছ থেকে যে চার টুকরো ক্যালিফোর্নিয়াম পেয়েছেন গোয়েন্দারা, তাতে প্রায় আড়াইশো গ্রাম পদার্থ রয়েছে। হিসেবমতো আন্তর্জাতিক বাজারে ওই চার টুকরোর দাম প্রায় ৪২ হাজার ৫০০ কোটি টাকা। সেগুলির মধ্যে কী কী তেজস্ক্রিয় পদার্থ রয়েছে তা আরও বিস্তারিত জানতে চারটি টুকরো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পাঠানো হবে বলে খবর। এদিকে গোয়েন্দাদের জেরার মুখে অসিত শৈলেন দুজনেই স্বীকার করেছেন ওই পদার্থ বিক্রির জন্য খরিদ্দারের খোঁজ করছিলেন তাঁরা। কর্ণাটক থেকে সেগুলি কলকাতায় নিয়ে আসা হয়েছে।

ধৃত দুজন আরও জানিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আলাপ হওয়া এক ব্যক্তির কাছ থেকেই এই ক্যালিফোর্নিয়ামের হদিশ পেয়েছিলেন তাঁরা। টাকার লোভে কাজ করতে রাজি হয়ে যান বলেই জানা গিয়েছে আপাতত। দুজনকেই বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪১১, ৩৪ আইপিসি, আর/ডব্লিউ সেকশন ১৪/১৭, এটমিক এনার্জি অ্যাক্ট ১৯৬২ ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে সিআইডি ধৃতদের ১৪ দিনের সিআইডি হেফাজতের আবেদন জানিয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories