Saturday, September 5, 2026
28 C
Kolkata

অসমে আইএস (ইসলামিক স্টেট) – এর যোগে অভিযুক্ত ৬ বিজেপি সদস্য গ্রেপ্তার!

অসমে আইএস (ইসলামিক স্টেট)-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে ছয়জনকে বিজেপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এরা আইএসের হয়ে কাজ করত এবং সাধারণ মানুষকে জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে উস্কানি দিত। গত ২ মে গোলপাড়া জেলায় আইএসের ছয়টি পতাকা দেখা যায়। এরপর ৩ মে কোইহাটা এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলতে দেখা যায় আরও একটি আইএস পতাকা। এই পতাকাগুলিতে আরবিতে লেখা ছিল “আইএসে যোগ দাও”। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ পতাকাগুলি সরিয়ে নিয়ে তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল ছয়জন ব্যক্তি। ৭ মে নলবাড়ি জেলার বেলসোর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম তপন বর্মন, দীপজ্যোতী টাকুরিয়া, সরজজ্যোতী বৈশ্য, পুলক বর্মন, মোজামিল আলি ও মুন আলি। এদের প্রত্যেকেই সক্রিয় ভাবে বিজেপির সদস্য। জানা গিয়েছে, তপন বর্মন আগে কংগ্রেসে ছিলেন, পরে বিজেপিতে যোগ দিয়ে জেলা কমিটির সদস্য হন।এই ঘটনা সামনে আসায় রাজ্য প্রশাসনের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories