Saturday, September 5, 2026
28 C
Kolkata

নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট ঘিরে বিহারে ছড়ালো উত্তেজনা! গ্রেফতার অভিযুক্ত

বিহারের আরারিয়া জেলার জোগবনি শহরে শুক্রবার বিকেল থেকে ছড়িয়ে পড়ে উত্তেজনা। জানা গেছে, ২০ বছরের আরিয়ান শাহ নামক এক যুবক সমাজমাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সঃ)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট শেয়ার করে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা জোগবনি বাজারের বেশিরভাগ দোকান বন্ধ করে দেয় এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানায়।
শনিবার সকালে পুলিশ আরিয়ান শাহকে গ্রেপ্তার করে বলে জানা যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পোস্টটি যাচাই করার পরই তাকে আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও মসজিদের একজন সদস্য জিশান খান থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ফৌজদারি আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে এই ঘটনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিহার সফরের কথা ছিল এবং তিনি বিজেপি নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “বিজেপি নির্বাচন এলেই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে চায়। তারা বিহারকে উত্তরপ্রদেশ বানাতে চায়, কিন্তু আরজেডি সেটা হতে দেবে না।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories