Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

গোয়ালপাড়া-ধুবড়িতে অসাম প্রশাসনের উচ্ছেদ তাণ্ডবে গৃহহীন হলেন বহু মানুষ

অসমের গোয়ালপাড়া জেলার পাইকান এলাকায় রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। বিদ্যাপাড়া ও আশুডুবি গ্রামের প্রায় ৫ হাজার বাসিন্দাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার। জানা গিয়েছে গত শনিবার বুলডোজার চালিয়ে এই অঞ্চল থেকে গরিব মানুষের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এদিকে সোমবার থেকে টানা বৃষ্টিতে দুর্দশা আরও বেড়েছে। মাথার উপর ছাদ নেই, খাবার নেই, জল নেই। শিশু, বৃদ্ধ ও মহিলারা ভিজে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন এমনটাই জানা গিয়েছে। অনেকেই রাস্তার ধারে ত্রিপাল টাঙিয়ে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ সেই ত্রিপাল পর্যন্ত ছিঁড়ে নিয়ে যায়।

পুলিশের এই অমানবিক ব্যবহারে শোকাহত স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে, তাদের উপর লাঠিচার্জ চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অসুস্থ হয়ে পড়ছেন বহু শিশু ও বৃদ্ধ। অভিযোগ উঠেছে, ধুবড়ি ও গোয়ালপাড়া জেলার খনি ও জমি কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া এই অঞ্চলে আকরিক লোহার বিশাল ভাণ্ডারের সন্ধান পায়। সেই খনি দখল করতে চায় আদানি গোষ্ঠী, এমনই আশঙ্কা করছেন অনেকে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories