Tuesday, October 20, 2026
30 C
Kolkata

আসমের গোয়ালপাড়ায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সুপ্রিম কোর্টে অসম সরকারের বিরুদ্ধে মামলা

সম্প্রতি অসমের গোয়ালপাড়া জেলার পাইকান এলাকায় সরকারের বুলডোজার অভিযানে চরম উত্তেজনা সৃষ্টি হতে দেখা গেছে। অভিযোগ, সরকার বলপূর্বক ৬৬৭টি পরিবারকে উচ্ছেদ করেছে। এমনকি কয়েকজনকে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। জানা গিয়েছিল এই ঘটনায় বাধা দিতে গিয়ে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যুও হয়। ঘটনার পর কিছু সামাজিক সংগঠন সুপ্রিম কোর্টে এই বিষয়টি তোলে। আদালত স্পষ্টভাবে অসম সকারের এই উচ্ছেদ অভিযানকে না চালানোর নির্দেশ দেই। তবুও সেই নির্দেশ অমান্য করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।

এই কারণে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অসম সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। মামলাটি প্রধান বিচারপতি গাভাই এবং বিচারপতি কে. বিনোদচন্দ্রনের বেঞ্চে ওঠে। বেঞ্চ জানায়, এই বিষয়ে শুনানি হবে এবং অসম সরকারের মুখ্যসচিব সহ সংশ্লিষ্ট অফিসারদের কাছে দুই সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এদিকে রিট পিটিশনকারীরা জানিয়েছেন, তারা বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। এটি তাদের পূর্বপুরুষদের বসতভিটে। তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, সব নথিও রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি দুই সপ্তাহ পর হবে বলে জানা গিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories