Saturday, September 5, 2026
28 C
Kolkata

গোলপাড়ায় উচ্ছেদ অভিযান ঘিরে আসাম সরকার ও স্থানীয় বাঙালি বাসিন্দাদের মধ্যে উত্তেজনা, নিহত ১

অসমের গোলপাড়া জেলার পাইকান এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে এই অভিযানের সময় অধিকাংশ বাঙালি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন বিভাগের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক বাসিন্দা সাকোয়ার হোসেন, গুলিবিদ্ধ হয়ে মারা যান। আরও একজন, কুচুমুদ্দিন শেখ, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

বন দপ্তরের দাবি, তারা আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়। তাদের কথায়, স্থানীয়রা ইট-পাটকেল ও লাঠি নিয়ে আক্রমণ করেছিল, তাই নিজেদের বাঁচাতে গুলি চালানো ছাড়া উপায় ছিল না।

অভিযানে বনদপ্তর প্রায় ১৪৯ হেক্টর জমি থেকে অবৈধ দখল সরাচ্ছে এবং ২,০৭০টি কংক্রিটের ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে। সরকার বলছে, এই জমিগুলি বনাঞ্চলের অন্তর্গত এবং বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল।

অন্যদিকে, এলাকাবাসীর দাবি, তারা এই জায়গায় বহু দশক ধরে বাস করছে। তাদের ভোটার কার্ড, রেশন কার্ড, স্কুল, রাস্তা, বিদ্যুৎ সহ সব ধরনের সরকারি সুবিধা এখানে রয়েছে। তারা প্রশ্ন তুলেছে, যদি এই জায়গা অবৈধ হয়, তবে এতদিন ধরে সরকার তাদের কেন সব সুযোগ-সুবিধা দিয়েছে?

এখনও এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দুই-ই বিরাজ করছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories