Saturday, September 5, 2026
30 C
Kolkata

আসাম থেকে বিতাড়িত খোঁজ বাংলাদেশে , তবে কি ভারতীয় মুসলিমদের ভাগ্য বাংলাদেশ সরকারের হাতে!

ঢাকার মিরপুরে এক বৃদ্ধা মহিলাকে ঘিরে তোলপাড় ভারতীয় রাজনীতি। ৬৮ বছর বয়সী সাকিনা বেগম নামক ওই বৃদ্ধা বাংলা ভাষা বোঝেন না, বরং অসমিয়ার এক উপভাষায় কথা বলেন। এ কারণে মিরপুরের স্থানীয়রা তার পরিচয় বা ঠিকানা বুঝতে পারেননি। বিবিসি বাংলার একটি দল সাকিনা বেগমকে খুঁজে পেয়ে তার পরিচয় জানার চেষ্টা করে। পরে ভিডিও কলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি ভারতের অসম রাজ্যের নলবাড়ি জেলার সোনপুর গ্রামের বাসিন্দা।

সাকিনার মেয়ে রাসিয়া বেগম জানান, চার মাস আগে মে মাসে পুলিশ তার মাকে থানায় যেতে বলেছিল কিছু কাগজে সই করতে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাসিয়া আরও জানান, সেই সময় অসমের বিজেপি সরকার বিদেশী নাগরিকদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সেই অভিযানে শত শত মানুষকে আটক করা হয়। অনেককে আটক করে গোয়ালপাড়ার মাটিয়া ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়। অভিযোগ উঠেছে, বন্দিদের পরে জোর করে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ৩০৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। অবশেষে কি বাংলাদেশ সরকারের হাতেই ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে, সাকিনা বেগমদের?

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories