Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

অসমে ভোটচুরির অভিযোগে বিজেপির প্রদেশ সভাপতির বিরুদ্ধে সরব বিরোধীরা

অসমের গুয়াহাটিতে বিরোধী দলগুলো বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার বিরুদ্ধে ভোটচুরি সংক্রান্ত মামলা দায়ের করেছে। শনিবার দিসপুর থানায় এই মামলা দায়ের করা হয়।বিরোধীরা অভিযোগ করেছেন, গত ৪ জানুয়ারি দিলীপ শইকিয়া একটি ভার্চুয়াল বৈঠকে রাজ্যের বিভিন্ন মন্ত্রী, বিধায়ক ও জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন যে, প্রতিটি বিধানসভা এলাকায় বিরোধী দলের কমপক্ষে ১০ হাজার ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। সেই উদ্দেশ্যে ভোটারদের তালিকা তৈরি করে ১২ জানুয়ারির মধ্যে বিজেপির রাজ্য কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

বৈঠকে আরও বলা হয়, মন্ত্রী অশোক সিংহলকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। রাইজর দলের বিধায়ক অখিল গগৈ এই তথ্য হাতে পেয়ে তা ৭ জানুয়ারি জনসমক্ষে প্রকাশ করেন। বিরোধী নেতারা বলেন, এই ধরনের ষড়যন্ত্রের তদন্ত করে দোষীদের গ্রেফতার করা প্রয়োজন। এই মামলার কপিতে সই করেছেন কংগ্রেস নেতা রিপুন বরা, সাংসদ রাকিবুল হোসেন, সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ, রাইজর দলের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং সিপিআই(এমএল)-এর রাজ্য নেতা পঙ্কজ কুমার দাস।

মামলা দায়ের করার পর বিরোধীরা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে বলা হয়েছে, বজালি, গোলকগঞ্জ, করিমগঞ্জসহ বিভিন্ন এলাকায় মুসলিম বিএলওদের সরিয়ে বিজেপি সমর্থক বিএলও নিয়োগ করা হয়েছে। এছাড়া মুসলিম বিএলওদের কাজ তদারকির দায়িত্বও বিজেপি ঘনিষ্ঠদের দেওয়া হয়েছে। অনেক অজানা ভোটারের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বিরোধীরা দাবি করেছেন, এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories