Tuesday, October 20, 2026
30 C
Kolkata

ভোটার তালিকা থেকে ৪–৫ লক্ষ মুসলিম ভোটার বাদ দেওয়ার ঘোষণা করায় তীব্র বিতর্কে মুখে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

অসমের রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক তৈরি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার তিঞ্জুকিয়া জেলার ডিগবইয়ে একটি সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি সরাসরি বলেন, চলতি ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় রাজ্য থেকে চার থেকে পাঁচ লক্ষ মুসলিম ভোটার বাদ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, তার সরকারের কাজই হল “মুসলিমদের মানুষদের কষ্ট দেওয়া।” তিনি আরও বলেন, যাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, তারা আদতে অসমে ভোট দেওয়ার যোগ্য নন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই মানুষদের বাংলাদেশে ভোট দেওয়া উচিত, অসমে নয়।

উল্লেখ্য, অসমে বর্তমানে ভোটার তালিকার একটি বিশেষ সংশোধন প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং আগামী দিনে আরও বড় আকারে ভোটার তালিকা থেকে মুসলিমদের নাম বাদ যাবে। বিরোধীদের সমালোচনার পাল্টা তিনি বলেন, কংগ্রেস যত খুশি তাকে আক্রমণ করুক, তাতে তার কিছু যায় আসে না।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের নেতা আমান ওয়াদুদ বলেন, এই ধরনের বক্তব্য সংবিধানকে অসমে কার্যত অকার্যকর করে দিচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য নাগরিকত্ব, ভোটাধিকার এবং সংখ্যালঘুদের নিশানা করার প্রশ্নে নতুন করে উত্তেজনা বাড়াবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories