Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ক্রাইস্টচার্চ মসজিদে হামলা: সাহসিকতায় দুই মুসলিমের শীর্ষ পুরস্কার

 

২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার সময় হামলাকারীকে বাধা দেয়া এবং মুসল্লিদের রক্ষা চেষ্টার জন্য ডক্টর নাইম রশীদ ও আব্দুল আজিজকে দেশটির সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার নিউজিল্যান্ড ক্রস দেয়া হয়েছে৷

 

ডক্টর রশীদ হামলাকারী বন্দুকধারীকে ঠেকাতে গিয়ে প্রাণ হারান৷ তিনি ও তার ছেলে হামলার দিনে আল নূর মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন৷ হঠাৎ এক বন্দুকধারী ঢুকে নির্বিচারে গুলি করা শুরু করে৷ হামলাকারী যখন মুসল্লিদের দিকে গুলি করছিলেন তখন ডক্টর রশীদ পেছন থেকে দৌড়ে বন্দুকধারীর দিকে ছুটে যান৷

 

তিনি যখন হামলাকারীর তিন ফুট কাছে যান, দক্ষিণপন্থী ঐ সন্ত্রাসী টের পেয়ে ঘুরে গুলি ছুড়ে৷ কাঁধে গুলিবিদ্ধ হয়েও ডক্টর রশীদ ছুটে গিয়ে হামলাকারীকে জাপটে ধরে মাটিতে ফেলে দিতে সক্ষম হন৷ হামলাকারী উঠে আবার গুলি করলে তিনি মারা যান৷ কিন্তু তার এই অসীম সাহসিকতার কারণে কমপক্ষে সাতজনের প্রাণ বাঁচে৷ তারা ঐ সময় পালিয়ে নিরাপদ জায়গায় চলে যান৷

 

নিউজিল্যান্ড ক্রস পাওয়া অপর ব্যক্তি আব্দুল আজিজ ছেলেকে নিয়ে নামাজ পড়তে গিয়েছিলেন লিনউড মসজিদে৷ বন্দুকধারী ক্রাইস্টচার্চে হামলার পরে লিনউডে হামলা চালায়৷ নির্বিচারে গুলি করতে করতে গুলি শেষ হয়ে যাওয়ায় গাড়িতে এসে আরেকটি বন্দুক নেয়৷ এ সময় আব্দুল আজিজ হাতের কাছে একটি ক্রেডিট কার্ড মেশিন পেয়ে সেটা নিয়েই চিৎকার করতে করতে বন্দুকধারীর দিকে ধেয়ে আসেন৷

 

বন্দুকধারী গুলি করলে তিনি একটি গাড়ির আড়ালে লুকিয়ে যান৷ বন্দুকধারীর ফেলে দেয়া বন্দুকটি আজিজ তুলে নেন৷ বন্দুকধারীকে গুলি করতে গিয়ে দেখেন গুলি নেই৷ তিনি গাড়ির আড়াল থেকে চিৎকার করে বন্দুকধারীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন৷ এরপর বন্দুকটি দিয়ে হামলাকারীর গাড়ির পেছনের জানালা ভেঙে ফেলেন৷ হামলাকারী প্রতিরোধের মুখে ঘটনাস্থল থেকে গাড়ি চালিয়ে পালিয়ে যান৷

 

সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার নিউজিলান্ড ক্রস প্রবর্তন করা হয় ১৯৯৯ সালে৷ এর আগে মাত্র দুইজন এই পুরস্কার পেয়েছেন৷ ক্রাইস্টচার্চ মসজিদে হামলার সময় সাহসী ভূমিকার জন্য আরো আটজনকে বিভিন্ন সাহসিকতা পুরস্কার দেয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন এই সাহসিকতাকে স্বার্থহীন ও অনন্য বলে উল্লেখ করেছেন৷ তিনি সাহসিকতার জন্য পুরস্কৃতদের প্রতি বিশেষ সম্মান জানান৷

 

২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলা চালিয়েছিল এক দক্ষিণপন্থী সন্ত্রাসী৷ বন্দুক নিয়ে মসজিদে ঢুকে সাধারণ মানুষের উপর গুলি চালান৷ ঘটনায় ৫১ জন সাধারণ মুসলিমের মৃত্যু হয়েছিল৷ ঘটনার পর অপরাধীকে গ্রেফতার করা হয়৷ গত বছর নিউজিল্যান্ডের আদালত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে৷

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories