Saturday, September 5, 2026
28 C
Kolkata

সালানপুর থানার উদ্যোগে অনুষ্ঠিত হল ‘সেফ ড্রাইভ,সেভ লাইফ’ নিয়ে পুলিশের সচেতনতা শিবির

উজ্জ্বল দাস, আসানসোলঃ সালানপুর থানার উদ্যোগে বাইপাস জাতীয় সড়ক সংলগ্ন মেলেকোলা মোড়ে অনুষ্ঠিত হল “সেফ ড্রাইভ,সেভ লাইফ” নিয়ে সচেতনতা শিবির ।

এদিন এই “সেফ ড্রাইভ,সেভ লাইফ” অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলতি মানুষদের অবগত করা হয়, বাইক চালানোর সময় যাতে সবাই হেলমেট ব্যবহার করেন এবং রাস্তা পারাপার হওয়ার সময় যেন ট্রাফিক সিগনাল দেখে রাস্তা পার হন।

এছাড়া এদিন পথ চলতি যাত্রীদের বিশেষ ভাবে সচেতনতার বার্তা দেওয়া হয়। সকলের বক্তব্যের মূল কথা হল,  সচেতনতা। কারণ আপনার সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবারের সুখদুঃখ। এক পুলিশ আধিকারিকের কথায়,  ” আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে। অতএব সচেতনভাবে গাড়ি চালান, নিজে হেলমেট ব্যবহার করুন এবং পরিবারের সকলকে হেলমেট ব্যবহার করান।”

পাশাপাশি তাঁর আরও সংযোজন , “গাড়ি নিয়ন্ত্রণে চালানোর সাথে সাথে ট্রাফিক নিয়ম মেনে চলুন।  রাজ্য সরকার মানুষের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসার সাথে সাথে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ, কর্মসূচি চালু করেছে।”

এই “সেফ ড্রাইভ,সেভ লাইফ” সচেতনতা শিবিরে আসা সাধারণ মানুষদের ট্রাফিক বিষয়ে প্রশ্ন উত্তরের মধ্যদিয়ে সঠিক উত্তরদাতাদের হাতে হেলমেট ও গোলাপ ফুল তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি থানার এসিপি ওমর আলী মোল্লা , ট্রাফিক ইনচার্জ শুভেন্দু চ্যাটার্জি ,সালানপুর থানা ইনচার্জ পবিত্র কুমার গাঙ্গুলী,কল্যানেশ্বরী ফাঁড়ি ইনচার্জ উজ্জ্বল সাহা, রূপনারায়নপুর ফাঁড়ির রঞ্জিত মন্ডল সহ কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিকরা। উপস্থিত ছিলেন পুলিশ কর্মীরাও।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories