Friday, March 6, 2026
26.7 C
Kolkata

বহরমপুরে অনুষ্ঠিত হল ওয়াকফ সম্পত্তি বিষয়ক সচেতনতা সভা

এনবিটিভি ডেস্ক:মুর্শিদাবাদ জেলার বহমপুরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল ওয়াককফ বোর্ড মনোনীত মুর্শিদাবাদ জেলা ইমাম মাওলানা নিজাম উদ্দিন বিশ্বাসের আহ্বানের ওয়াককফ সম্পত্তি বিষয়ক সচেতনতা সভা। বৃহস্পতিবারের এই সভা ছিল মুর্শিদাবাদ জেলার বিধায়কদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানও।

এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিধায়ক, মন্ত্রীরা। উপস্থিত ছিলেন ওয়াককফ বোর্ড রাজ্যের চেয়ারম্যান ড. ওসমান গনি ও বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের মহারাজ।এছাড়াও বহু ইমাম-মুয়াজ্জিনদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি সহ আরও কয়েকটি দাবির স্মারকলিপি তুলে দেন গুলি সাহেবের হাতে। তাদের অভিযোগ, ৯ বছর যাবৎ তাদের বাড়ানো হয়নি ভাতা। তবে অনেক শ্রেণির ক্ষেত্রে তা বৃদ্ধি পেয়েছে। ইমাম-মুয়াজ্জিনদের ক্ষেত্রে ১০০০ ও ২৫০০ টাকাতেই আটকে রয়েছে। আর এই নিয়েই ক্ষোভে ফুঁসছে ইমাম-মুয়াজ্জিনদের একাংশ।

এদিকে অনেক মুসলিম বুদ্ধিজীবী ও সামাজিক সংগঠনের দাবি, বামফ্রন্টের আমলের মতোই ওয়াকফ সম্পত্তি বেদখল হচ্ছে মা মাটি মানুষের সরকারের আমলেও।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories