Friday, March 6, 2026
28.9 C
Kolkata

১৯৭৯ সালের ইসলামি প্রজাতন্ত্র নির্মাণের মূল কান্ডারী আয়াতোল্লা আলি খামেনেই!

ইরানে বড় ধরনের সামরিক হামলার ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইহুদি ও মার্কিন বাহিনীর যৌথ অভিযানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। রাজধানী তেহরান থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হলে সঙ্গে সঙ্গে বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে আসেন। শোকাহত জনতা হাতে জাতীয় পতাকা নিয়ে নীরব মিছিল করেন। কোম ও ইয়াসুজসহ একাধিক শহরে দেখা যায় কান্নায় ভেঙে পড়া মানুষের ভিড়।

৮৬ বছর বয়সী খামেনেই দীর্ঘদিন ধরে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন। তিনি কঠোর নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতেন এবং খুব কমই জনসমক্ষে আসতেন। তাঁর কোথাও যাওয়ার খবর আগেভাগে জানানো হতো না। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি দেশের বাইরে যাননি। এর আগে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লা খোমেইনির মৃত্যুর পর খামেনেই সর্বোচ্চ নেতার পদে আসীন হন। খোমেইনি ছিলেন ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের প্রধান নেতা। সেই বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। খামেনেই শুধু ধর্মীয় নেতা নন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাঁর প্রভাব ছিল স্পষ্ট। বিচার বিভাগ, রাষ্ট্রীয় গণমাধ্যম ও নিরাপত্তা সংস্থার প্রধান নিয়োগে তাঁর চূড়ান্ত অনুমোদন লাগত। এমনকি প্রেসিডেন্ট পদে কে প্রার্থী হতে পারবেন, সে বিষয়েও তাঁর মতামত ছিল গুরুত্বপূর্ণ। শুরুতে তাঁকে দুর্বল নেতা মনে করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি ক্ষমতার কেন্দ্রে নিজের অবস্থান দৃঢ় করেন।

খামেনেইয়ের মৃত্যুর প্রভাব ইরানের বাইরেও পড়েছে। ভারতের কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার আলিপুর গ্রামে তিন দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রায় ২৫ হাজার মানুষের এই গ্রামকে অনেকেই ‘মিনি ইরান’ নামে চেনেন, কারণ এখানকার বেশিরভাগ বাসিন্দাই শিয়া মুসলিম এবং ইরানের সঙ্গে তাদের দীর্ঘ সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। স্থানীয়দের দাবি, ১৯৮১ সালে খামেনেই তাঁদের গ্রামে এসেছিলেন একটি হাসপাতালের উদ্বোধনে। সেই স্মৃতি আজও তাঁদের কাছে গর্বের বিষয়। কাশ্মীরেও তাঁর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রীনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং দু’দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।ইরানের রাজনৈতিক অঙ্গনে খামেনেইয়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মৃত্যুতে দেশ এক অনিশ্চিত সময়ের মুখোমুখি দাঁড়িয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories