অযোধ্যা মামলা নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাবরি মসজিদের অস্তিত্বই ছিল মৌলিক অবমাননার কাজ।” তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে প্রবল বিতর্ক।
নিউজলন্ড্রির সাংবাদিক শ্রীনিবাসন জৈনের সঙ্গে এক সাক্ষাৎকারে চন্দ্রচূড় বলেন, মন্দির ভেঙে মসজিদ তৈরি করাই ছিল প্রকৃত অবমাননা। আমরা কি ইতিহাস ভুলে যাব?” ১৯৪৯ সালে বাবরি মসজিদের ভিতরে প্রতিমা স্থাপন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, “হিন্দুরা অঙ্গন অপবিত্র করেছে কিনা, সে প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হলো, মসজিদ গড়ে তোলা হয়েছিল কিভাবে?”
তিনি আরও দাবি করেন, সুপ্রিম কোর্টের রায়ে প্রত্নতাত্ত্বিক প্রমাণকে গুরুত্ব দেওয়া হয়েছিল, যেখানে বলা হয় মসজিদের নিচে একটি প্রাচীন মন্দিরের অস্তিত্ব ছিল। যদিও সাক্ষাৎকারে জৈন মনে করিয়ে দেন, ২০১৯ সালের রায়ে স্পষ্ট বলা হয়েছিল, ভাঙা মন্দিরের ওপর মসজিদ গড়া হয়েছে, এমন কোনো প্রমাণ নেই।


