Saturday, September 5, 2026
28 C
Kolkata

২৪ বছর ধরে বিনা অপরাধে কারাগারে! নির্দোষ ঘোষণার পরও মুক্তি মেলেনি, বেরিলি জেলেই কাটছে আজাদ খানের দিন

প্রায় চব্বিশ বছর আগে ডাকাতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আজাদ খান। তখন তার বয়স ছিল মাত্র ২১। দীর্ঘ সময় জেল খাটার পর অবশেষে এল স্বস্তির খবর। গত বছরের ১৯ ডিসেম্বর এলাহাবাদ হাই কোর্ট আজাদ খানকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে তার সাজা খারিজ করে দেয়। কিন্তু রায় ঘোষণার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও আজাদ এখনও জেলের ভেতরেই আটক রয়েছেন বলে জানা যায়। উত্তরপ্রদেশের মৈনপুরি জেলার ভ্যোটি কাত্রা গ্রামের বাসিন্দা ৪৫ বছরের আজাদ খান বর্তমানে বেরিলি সেন্ট্রাল জেলে বন্দি। তার বিরুদ্ধে কোনও মামলা রুজু নেই, কোনও সাজাও বহাল নেই। তবুও জেল কর্তৃপক্ষ জানাচ্ছে, আদালতের রায়ের প্রত্যয়িত কপি না পাওয়া পর্যন্ত তাকে মুক্তি দেওয়া সম্ভব নয়। মৈনপুরির সার্কেল অফিসার সন্তোষ সিং বলেন, “আমাদের কাছে এখনও কোনও আদালতের নির্দেশ আসেনি। তাই আমরা কিছু করতে পারছি না।”২০০০ সালের অক্টোবরে গভীর রাতে একটি ডাকাতির সন্দেহে আজাদকে গ্রেফতার করা হয়। আইপিসি ৩৯৫ ও ৩৯৭ ধারায় তার সাজা হয়েছিল। এরপর কেটে যায় দীর্ঘ সময়। প্রায় অর্ধেক জীবন তিনি কাটিয়েছেন কারাগারের ভেতর। শেষ পর্যন্ত হাই কোর্ট জানায়, আজাদের বিরুদ্ধে কোনও প্রত্যক্ষদর্শী নেই, কোনও প্রমাণও নেই। তাই তাকে দোষী সাব্যস্ত করা যায় না।আদালত আরও জানায়, বিচার চলাকালীন আজাদ সাতবার স্বীকারোক্তি দিয়েছিলেন। কিন্তু সেগুলি প্রকৃত অপরাধ স্বীকার নয়। ভয় আর আতঙ্ক থেকেই তিনি তা করেছিলেন। আজাদের দাবি ছিল, জেল থেকে ছাড়া পেলে তাকে খুন করা হতে পারে। সেই আতঙ্কেই তিনি ভেঙে পড়েছিলেন।এই অবস্থায় মঙ্গলবার আজাদের ২২ বছরের ভাইপো সোহেল খান প্রয়াগরাজে যান। হাতে তেমন টাকা ছিল না। পথে ভারতীয় কিষান ইউনিয়নের কয়েকজন সদস্য তাকে সাহায্য করেন। হাই কোর্টে গিয়ে তিনি আদালত নিযুক্ত আইনজীবী ইয়ানেন্দ্র পাণ্ডের সঙ্গে দেখা করেন। পাণ্ডেইর তত্ত্বাবধানে অবশেষে আজাদের মুক্তির রায়ের প্রত্যয়িত কপি সংগ্রহ করা সম্ভব হয়।আইনজীবী পাণ্ডে জানান, এই কপি এখন মৈনপুরি জেলা আদালতে জমা দেওয়া হবে। সেখানে থেকে মুক্তির নির্দেশ বেরোবে। পরিবারের একজন সদস্যকে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে হবে। তারপরই বেরিলি জেলে নির্দেশ পাঠানো হবে।আজাদের পরিবার দীর্ঘদিন ধরেই অপেক্ষায়। তার দাদা মস্তান খান বলেন, “আমার ভাই এমন অপরাধে জেল খাটল, যা সে করেনি। আমরা গরিব মানুষ। নিজেদের আইনজীবী রাখার ক্ষমতা ছিল না। “

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories