Saturday, September 5, 2026
28 C
Kolkata

নির্বাচন কমিশনের নির্দেশ মানলো না BLO! হামাগুড়ি দিয়ে শুনানিতে এলো প্রতিবন্ধী

নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে শুনানি না নেওয়ার অভিযোগ উঠেছে BLO-দের বিরুদ্ধে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট-২ নম্বর ব্লকের বিডিও অফিস সংলগ্ন মাঠে হওয়া শুনানিতে এসে ক্ষোভ প্রকাশ করেন অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষ প্রতিবন্ধী সম্পন্ন মানুষজন। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল, অসুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের বাড়িতে গিয়ে শুনানি নেওয়ার। কিন্তু বাস্তবে দেখা যায়, সেই নির্দেশ মানা হয়নি।

আমিরুল ইসলাম মোল্লা, আব্বাস সিদ্দিকী মন্ডল, শফিরন বিবি, গোলাম মোল্লা-সহ বহু অসুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে শুনানি কেন্দ্রে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কেউ কেউ শারীরিকভাবে এতটাই দুর্বল ছিলেন যে হামাগুড়ি দিয়ে কেন্দ্রে পৌঁছান। তাঁদের অভিযোগ, অসুস্থ শরীর নিয়েও নাগরিকত্ব প্রমাণের জন্য বাধ্য হয়ে শুনানি কেন্দ্রে আসতে হয়েছে।BLO-রা বাড়ি গেলে এই দুর্ভোগ পোহাতে হতো না।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories