Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশের আজিমগড়ে কবরস্থানের জন্য বিনামূল্যে জমি দান করলেন হিন্দু ভাইরা

মূলত সাম্প্রদায়িক বিদ্বেষে উত্তপ্ত হয়ে থাকে উত্তরপ্রদেশের আজিমগড় জেলার হাজিপুর গ্রাম। তবে এই গ্রামে সাম্প্রতিক এক ঘটনা সম্পূর্ণ নজিরবিহীন বলে মনে করছেন এলাকাবাসী। হাজিপুর গ্রামের রামনগরে থাকা এক মুসলিম পরিবার সম্প্রতি হারিয়েছে তাদের প্রিয়জনকে। গ্রামবাসী মারফত জানাযাচ্ছে, তাঁরা গ্রামের আশেপাশে কবরস্থানের জমি না পেয়ে অনেক দূরের রসুলপুর গ্রামে মৃতদেহ সমাহিত করতে বাধ্য হন। এমন গুরুতর সমস্যার কথা জানতে পেরে তাঁদের সাহায্যে এগিয়ে আসেন রাকেশ সিং, অখিলেশ সিং, সুধাকর সিং, ও দীনেশ সিং। এই চার ভাই তাঁদের প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের একটি জমি সম্পূর্ণ বিনামূল্যে স্বজন হারা মুসলিম প্রতিবেশীর হাতে তুলে দেন। ওই জমি এখন কবরস্থান হিসেবে ব্যবহার করা হবে। জমিটির চারপাশে পাকা পাঁচিল, লোহার ফটক এবং একটি ফলকে দাতাদের নাম লিখে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কুর্নিশ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories