Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

পথ দুর্ঘটনার শিকার বিজেপি নেতা ও মন্ত্রী বাবুল সুপ্রিয়

নিউজ ডেস্ক : নতুন বছরের শুরুটা একদমই ভালো হলো না কেন্দ্রীয় মন্ত্রী, আসানসোলের সংসদ ও গায়ক বাবুল সুপ্রিয়র। আজ তিনি কলকাতা থেকে আসানসোল ফেরার পথে পথ দুর্ঘটনার শিকার হন। আজ কলকাতা থেকে বাড়ি ফেরার পথে নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। গাড়ি চলছিল ২ নম্বর জাতীয় সড়ক বরাবর। সাতগ্রামের কাছে হঠাৎ একটি বোলেরো গাড়ি তার গাড়ি বহরের মধ্যে ঢুকে পড়ে। বাবুল সুপ্রিয়র কোনো ক্ষতি না হলেও গুরুতরভাবে আহত হয়েছেন তার আত্মা সহায়ক। পুলিশ ওই বোলেরো গাড়ির চালককে গ্রেফতার করেছে। চালক সেসময় মাধ্যম অবস্থায় ছিল বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

বাবুল সুপ্রিয় বলেন, “খুব জোর এদিন বেঁচে গেলাম। নিজে গাড়ি চালাচ্ছিলাম। তাই সামনে থেকে আসা ওই গাড়িটিকে পাশ কাটিয়ে নিয়েছিলাম। পরের গাড়িতে গিয়ে ওই গাড়ি ধাক্কা মারে। জাতীয় সড়কের উপরে গাড়ির গতি আটকাতে যেভাবে গার্ড রেল রাখা হয়, তা কত বিপজ্জনক, আজ বুঝলাম। এইভাবে রাখা উচিত নয়। অন্য কোন ব্যবস্থা করা উচিত।” অন্যদিকে, আসানসোল দুগাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল ১) তথাগত পাণ্ডে বলেন, “খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। যে গাড়িটি ধাক্কা মারে সেটি ও চালককে আটক করা হয়েছে। সে মদ্যপ ছিল কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের যে গাড়িটিকে ধাক্কা মারা হয়েছে, সেটিকেও হেফাজতে নেওয়া হয়েছে।”

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories