Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

একটি বা দুটি নয়, তিনটি পুরুষাঙ্গ (3 Penises) নিয়ে ভূমিষ্ঠ হল শিশু

#বাগদাদঃ চিকিত্‍সা বিজ্ঞানে এই প্রথম (For the first time in medical history)! একটি বা দুটি নয়, তিনটি পুরুষাঙ্গ (3 Penises) নিয়ে ভূমিষ্ঠ হল শিশু। বিষ্ময় শিশুকে ঘিরে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে চিকিত্‍সকমহলে। তাঁর অস্ত্রোপচারের বিষয়টি স্থান পেয়েছে ‘The International Journal of Surgery Case’ শীর্ষক মেডিক্যাল জার্নালে।

ইরাকের (Iraq) বাগদাদের দুহকে শিশুটির জন্ম (Child Birth) হয়। জন্মের পর প্রথমদিকে সেভাবে তাঁর কোনও শারীরিক সমস্যা ছিল না। কিন্তু তিন মাস যখন বয়স, তখন থেকে তার পুরুষাঙ্গে সমস্যা শুরু হয়। শিশুটির বাবা-মা তাকে হাসপাতালে নিয়ে যায় চিকিত্‍সার জন্য। তারপরেই বিষ্ময়ের শুরু। চিকিত্‍সকরা জানান, তিনটি পুরুষাঙ্গ নিয়ে জন্মেছে সে। এরপর শিশুটির বিষয়ে খবর চাউর হয়ে যায় চিকিত্‍সককমহলে। জানা গিয়েছে, শিশুটিকে যখন চিকিত্‍সকদের কাছে নিয়ে যাওয়া হয়, তখন তার অণ্ডকোষ (scrotum) ব্যাপকভাবে ফুলে গিয়েছিল। সেইদিনই চিকিত্‍সক পরীক্ষা করে দেখার সময় বুঝতে পারেন সে বিরল এক শারীরিক গঠনে অস্বাভাবিকতার শিকার।

ঠিক কী নজয়ে আসে চিকিত্‍সকদের? জানা গিয়েছে, শিশুটি তিনটি পুরুষাঙ্গ নিয়ে জন্মেছিল। একটি স্বাভাবিক যেমন সকলের ক্ষেত্রে থাকে। অন্য দুটির একটি, স্বাভাবিক পুরুষাঙ্গের ঠিক পাশ দিয়ে গজিয়ে উঠেছিল এবং অপরটি অণ্ডকোষের নীচ থেকে তৈরি হয়েছিল অস্বাভাবিকভাবে। যেটির থেকেই সমস্যা তৈরি শুরু হয়ে গিয়েছিল।

ইরাকের চিকিত্‍সকরা বিষয়টিকে বিরল বলার কারণ, সে যখন মায়ের গর্ভে ছিল, মা কোনও ওষুধ খাননি। এমনকি পরিবারের ইতিহাসেও কারও কোনও জিনগত ত্রুটি নেই বলেই জানায় পরিবারের সদস্যরা। ফলে বিরল এই ত্রুটির বিষয়টি স্থান পায় ‘The International Journal of Surgery Case’ জার্নালে। পেপারটি লেখেন শাকির সেলিম জবলি এবং আয়াদ আহমেদ মহম্মদ নামে দু’জন। লেখেন, “Triphallia (তিনটি পুরুষাঙ্গ)) বিরল শারীরিক ত্রুটি। যা ৫-৬ মিলিয়ন শিশুর মধ্যে একজনের শরীরে দেখা যায়। বলা ভাল, এই শিশুই প্রথম, যার বিষয়টি সরকারিভাবে নথিভুক্ত হল। তবে বাকি দুটি পুরুষাঙ্গ কার্যকরী না হওয়ায় সেই দুটিকে অস্ত্রপচারের পরে বাদ দেওয়া হয়।”

উল্লেখ্য, ২০১৫ সালে আরও এক শিশু তিনটি পুরুষাঙ্গ নিয়ে জন্মেছিল। তবে সেই শুশুর কথা মেদিক্যালের কোনও জার্নালে নথিভুক্ত হয়নি।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories