Friday, March 6, 2026
26.7 C
Kolkata

রাস্তার বেহাল দশা,গ্রামের নাম শুনেই বিয়ে দিতে পিছোয় পরিবার

দক্ষিণ দিনাজপুরঃ গ্রামের নাম শুনলেই ছেলে মেয়েদের বিয়ে দিতে চান না কেউ। ভাবছেন কি কারনে? স্বাধীনতার ৭১ বছর পেরিয়ে গেলেও দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াপিছলা থেকে আনারুন রসুলপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। রাস্তায় কোথাও হাটু সমান কাদা, কোথাও আবার কোমর সমান গর্ত, কোথাও সম্পূর্ণ রাস্তা ধসে গেছে পাশের পুকুরে। গ্রীষ্মকালে গ্রামের মানুষজন খুব কষ্ট করে যাতায়াত করলেও, বর্ষা এলেই যোগাযোগ বন্ধ হয়ে যায় সম্পূর্ণরূপে। পাশাপাশি অত্যন্ত খারাপ রাস্তার কারণে গ্রামে প্রবেশ করতে পারে না কোন গাড়ি। আত্মীয় স্বজনেরাও অত্যন্ত বেহাল রাস্তার কারণে এই গ্রাম থেকে মুখ ফিরিয়েছেন। রাত বিরেতে কেউ অসুস্থ হলে কিংবা কোন মহিলা গর্ভবতী হলে কাঁধে করে ৫ কিলোমিটার দূরে অ্যাম্বুলেন্সের জন্য আসতে হয়।

গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায় ভোটের আগে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির বন্যা বয়ে গেলেও ভোট পেরোলে রাস্তা মেরামত হয় না। বিগত দিনে বারবার গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছেও রাস্তা সংস্কারের দাবিতে দ্বারস্থ হয়েছেন এলাকার মানুষজন। যদিও রাস্তা মেরামত হয়নি। কবে রাস্তা মেরামত হবে ও পিছলা,অঙ্গারুন ও রসুলপুর গ্রামের মানুষজনদের বহু বছরের চলাচলের সমস্যা মিটবে তা অবশ্য কেউই জানেন না

বাইট, দিনুকিশোরী রায় (গ্রামের মহিলা)
সঞ্জিত মাহাতো(গ্রামবাসী)

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories