Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশের বদায়ুঁতে দাঁড়ি ও টুপি দেখা মাত্র অমানবিক মার আব্দুলকে! ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার অক্ষয় শর্মা

উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায় তিন মুসলিম ব্যক্তিকে মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামনগর থানার রুদায়ন এলাকায় ১৫ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর পুলিশ অভিযুক্ত যুবক অক্ষয় শর্মা ওরফে ছোটুকে গ্রেপ্তার করেছে।

ভিডিওতে দেখা যায়, মাথায় টুপি পরা দুই প্রবীণ ব্যক্তি ও তাদের এক সঙ্গীকে এক যুবক হঠাৎ আক্রমণ করে। প্রথমে চড় মারে, পরে ধাওয়া করে লাথি দেয়। আশপাশের কয়েকজন তাকে থামানোর চেষ্টা করলেও সে শোনেনি। জানা গেছে, সহসওয়ান এলাকার বাসিন্দা জাভেদ তাঁর সঙ্গী আরিফ ও আবদুল্লাকে নিয়ে রুদায়নে গিয়েছিলেন। রমজান উপলক্ষে যাকাতের বিষয়ে খোঁজ নিতে তারা সেখানে যান। একটি গলিতে পথ জিজ্ঞাসা করতেই স্কুটার আরোহী ওই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অভিযুক্ত যুবক অক্ষয় শর্মা ওরফে ছোটু কটূক্তি করে এবং পরিচয়পত্র দেখতে চায়। পরে আরও কয়েকজনকে ডেকে এনে মারধর চালানো হয়। ঘটনার কয়েক দিন পর পুলিশ আহতদের স্বাস্থ্য পরীক্ষা করায়, যা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী রাজনৈতিক নেতারা ঘটনার নিন্দা করেছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। নির্যাতিতরা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories