Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

 

জালিস মাহমুদ,

পিরোজপুর প্রতিনিধিঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

০৬ ডিসেম্বর (রবিবার) স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আঃ রাজ্জাক খান বাদশা,জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ রাজা প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলু,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল হক টিটু, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল সহ জেলা,উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories