Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

ভোট পর্ব সম্পন্ন হলেই শুরু হল আসামে বাঙালিদের ‘ডি নোটিশ’ ধরানোর পালা, সাবধান বাঙালি, বলছেন রাজ চক্রবর্তী

নিউজ ডেস্ক : ভোটার আগে CAA, NRC নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। দেশজুড়ে নাগরিকত্ব প্রমাণ দেখানোর বিরুদ্ধে স্লোগান উঠেছিল, “কাগজ আমরা দেখাবো না! বিজেপি (BJP) সরকার হঠাও!” অভিযোগ, অসমের শরণার্থী বাঙালিদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য নির্বাচনী ময়দানে বিজেপি প্রতিশ্রুতির ফোয়ারা ছোটালেও, ভোট মিটতেই ‘সে গুড়ে বালি’! এ যেন এক্কেবারে উলাট-পুরাণ। সংশ্লিষ্ট রাজ্যের শরণার্থী বাঙালিরা দেখল পুরোপুরি বিপরীত চিত্র। অসমের শাসক দল যে আদতে তাঁদের পাশে নেই ভোটপর্ব মিটতেই তার প্রমাণ পাওয়া গেল। আবারও জোরকদমে ‘ডি নোটিস’ ধরানোর কাজ শুরু হল অসমে (Assam)। আর সেই প্রেক্ষিতেই বাংলার ভোটারদের সাবধান করে দিলেন তৃণমূলের তারকাপ্রার্থী রাজ চক্রবর্তী।

 

 

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) কড়া হুঁশিয়ারি দেগেছিলেন মোদী সরকারের বিরুদ্ধে। দলনেত্রীর সেই সাবধানবাণীই একুশের বঙ্গবিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) আবহে আবারও বাংলার মানুষদের মনে করিয়ে দিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী। “বাংলার মানুষের কাছে আবেদন, আপনারা চোখ খুলুন। ভেবে চিন্তে ভোটবাক্সে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন”, মন্তব্য রাজ চক্রবর্তীর। ঘাসফুল শিবিরের তারকা প্রার্থীর আশঙ্কা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসলে বাংলার মানুষদেরও এই একই ভোগান্তি পোহাতে হতে পারে।

 

আসামে ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হলেও প্রকাশিত হয়নি ভোটের ফলাফল। কিন্তু এরই মাঝে বাঙালিদের বেছে বেছে সন্দেহভাজন নাগরিক হিসেবে চিহ্নিত করা শুরু করেছে আসাম সরকার। উল্লেখ্য আসামে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য কঠোর হিন্দুত্ববাদী নেতা এবং আসাম এর অর্থ শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন এনআরসি প্রক্রিয়টিতে মূলগত সমস্যা ছিল। এইজন্যই সেখানকার কুড়ি লক্ষ মানুষের নাম এনআরসি তালিকা ভুক্ত হয়নি। এর জন্য তিনি আসামের প্রাক্তন এনার চেয়ে সমন্বয়ক প্রতীক হাজেলার উপর দোষ চাপিয়ে দিয়েছেন। কিন্তু ভোট পর্ব সম্পন্ন হবার পরেই এনআরসির ব্যাপারে তাদের অবস্থান পুরোপুরি বদলে নিয়েছে বলে অভিযোগ। বাঙ্গালীদের বাড়ির সামনে সন্দেহভাজন নাগরিকের নোটিশ সেঁটে দেয়া হচ্ছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories