Saturday, September 5, 2026
28 C
Kolkata

বীরভূমের সোনালি খাতুনসহ ৬ জনকে ভারতের নাগরিক হিসেবে ফেরত পাঠানোর নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সোনালি খাতুনসহ মোট ছয়জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করে বলপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ ওঠার পর এবার বাংলাদেশ হাইকোর্ট তাদের ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জানা যায়। আদালত নির্দেশ দিয়েছে, সোনালি খাতুন ও অন্যান্যদের দ্রুত ভারতে ফেরত পাঠাতে হবে।

গত জুনে দিল্লি থেকে সোনালি খাতুন, সুইটি বিবি এবং আরও দু’জনকে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছিল বিএসএফের বিরুদ্ধে। বর্তমানে তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশোধনাগারে অনুপ্রবেশকারী হিসেবে বন্দি ছিলেন। স্থানীয় আদালতে জামিনের প্রক্রিয়া জটিল হওয়ায় এখনও তারা মুক্ত হননি। ২৯ সেপ্টেম্বর শেষ শুনানিতে মামলার পরবর্তী দিন নির্ধারিত হয়েছে ২৩ অক্টোবর। নথিপত্র সংক্রান্ত জটিলতার কারণে জামিন বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে।

এর আগে কলকাতা হাইকোর্টও নির্দেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে এই ছয়জনকে ভারতে ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের তাদের আটক ও বিতাড়নের সিদ্ধান্তও বাতিল করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও এই নির্দেশ বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি।
বাংলাদেশ হাইকোর্টের সাম্প্রতিক রায় তাদের জন্য স্বস্তি দিয়েছে। আদালত সোনালি খাতুনসহ ছয়জনকে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং তাদের আধার কার্ড নম্বর ও ঠিকানা উল্লেখ করে প্রমাণিত করেছে। রায়ের নথি ভারতীয় হাইকমিশনেও পাঠানো হয়েছে বলে জানা যায়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories