Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

নিরাপত্তার অজুহাতে, বিশ্বকাপ খেলতে ভারতে আসতে নারাজ বাংলাদেশ, ক্ষতির সম্ভাবনা ৩০ কোটি

IPL থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর এবার বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে তারা ভারতে এসে টি-২০ বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি মনে করছে, ভারতে তাদের খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এই বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠিও পাঠিয়েছে বিসিবি।

বাংলাদেশ না এলে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারতের ভাবমূর্তিতে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জানা গেছে, এই ক্ষতির পরিমাণ সর্বোচ্চ ৩০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতে হওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইডেনে একসঙ্গে প্রায় ৬৩ হাজার এবং ওয়াংখেড়েতে ৩৩ হাজার দর্শক খেলা দেখতে পারেন। সব মিলিয়ে প্রায় ২ লাখ ২২ হাজার টিকিট বিক্রির সম্ভাবনা ছিল।

আইসিসি ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু করেছে। বাংলাদেশের ম্যাচগুলোর টিকিটের দাম ছিল ১০০ থেকে ১৫০০ টাকা। কিন্তু ম্যাচগুলো যদি ভারত থেকে সরে যায়, তাহলে দর্শক কমে যাবে এবং এতে বিসিসিআইয়ের কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories