Sunday, September 6, 2026
28 C
Kolkata

এপ্রিল মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন

এপ্রিল মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ক্যালেন্ডার মেনেই এপ্রিল মাসে মোট ৯ দিন ছুটি রয়েছে। এছাড়া দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের ছুটি মিলিয়ে সেটা ১৫ দিন হবে। ফলে গ্রাহকদের জন্য এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ১ এপ্রিল অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে। এছাড়া রাম নবমী, গুড ফ্রাইডে, বিহু, বাংলা নববর্ষ, আম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, জগজীবন রামের জন্মবার্ষিকী ও তেলেগু নববর্ষ (শর্তবিশেষে) উপলক্ষ্যে ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা। তবে এরমধ্যে রাজ্যগুলির ছুটির তালিকা আলাদা রয়েছে। অর্থাত্‍ সারা দেশে একযোগে এই ছুটি নেই। তবুও এপ্রিলে ১৫ দিনের কাছাকাছি ব্যাঙ্ক বন্ধ থাকবে রাজ্য বিশেষে। আবার আজ অর্থাত্‍ বুধবার অর্থবর্ষের শেষ দিন বলে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকবে।     

 

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories