Friday, March 6, 2026
33.5 C
Kolkata

মুর্শিদাবাদে ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার এক যুবক!

মুর্শিদাবাদে আবারও নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের ঘটনা সামনে এসেছে। রবিবার গভীর রাতে সাগরপাড়া থানার চারা বটতলা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেই সময় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম সাইফ সরকার, তিনি সাগরপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সম্প্রতি নদিয়ায় বিএসএফ ও পুলিশের মধ্যে নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে সংঘর্ষের ঘটনার পর এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সিরাপগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories