Saturday, September 5, 2026
30 C
Kolkata

বরানগরে ইন্টিরিয়র ডিজাইনারকে মারধর, তোলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য; গ্রেফতার ২

বরানগরে এক ইন্টিরিয়র ডিজাইনারকে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। ধৃতরা হল রাহুল যাদব ও আয়ুষ কুণ্ডু। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর।

আক্রান্ত সুদীপ্ত ঘোষের অভিযোগ, তাঁর কাছে এক লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। সেই টাকা না দেওয়ায় শুক্রবার রাতে কয়েকজন তাঁর বাড়িতে গিয়ে চড়াও হয়। এরপর তাঁকে টেনে-হিঁচড়ে একটি স্থানীয় ক্লাবে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে দাবি তাঁর। অভিযোগের তির উঠেছে বরানগরের এক তৃণমূল নেতা শঙ্কর রাউতের দিকেও, যিনি INTTUC–র স্থানীয় নেতৃত্বের সঙ্গে যুক্ত। সুদীপ্তর দাবি, ক্লাবের সামনে তাঁর উপর ফের হামলা চালানো হয়।

শনিবার এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। সেই ভিডিও ঘিরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির এক কাউন্সিলর বিষয়টি সামনে এনে শাসক দলকে কটাক্ষ করেন। যদিও অভিযুক্ত নেতা তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এক আইনজীবী দম্পতির অভিযোগের ভিত্তিতেই সুদীপ্তকে আলোচনার জন্য ডাকা হয়েছিল, মারধরের ঘটনা ঘটেনি।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রেয়াত করা হবে না। ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। তদন্ত এগোলে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories