Friday, March 6, 2026
28.9 C
Kolkata

রিলস বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রের

কেতুগ্রাম: মোবাইল ও রিলস তৈরির নেশাই প্রাণ কাড়ল দশম শ্রেণির ছাত্র মহম্মদ ইব্রাহিম চৌধুরী ওরফে দিসানের। সোমবার সকালে কাটোয়া-আমোদপুর রেললাইনের জ্ঞানদাস কাঁদরা স্টেশনে পরিত্যক্ত ট্রেনের কামরায় রিলস বানাতে গিয়ে ২৫ হাজার ভোল্টের ওভারহেড তারে স্পর্শ করে মৃত্যু হলো বছর ১৫-র ওই কিশোরের।

কেতুগ্রামের স্যর আশুতোষ মেমোরিয়াল স্কুলের ছাত্র দিসান এ দিন সকাল সাড়ে সাতটার দিকে দুই বন্ধু রিপু চৌধুরী ও সুজন শেখের সঙ্গে মোটরবাইকে স্টেশনে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, স্টেশনে ফাঁকা প্ল্যাটফর্মে রাখা একটি ট্রেনের ছাদে উঠে মোবাইলে রিলস বানাতে শুরু করে দিসান। মোবাইল হাতে তুলতেই তার হাত ওভারহেড তারে ঠেকে যায়। মুহূর্তে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে ট্রেনের ছাদে এবং শরীরে আগুন ধরে যায়।

স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীরা ছুটে এসে আগুন নেভালেও দিসানের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। প্রায় দেড় ঘণ্টা তার দেহ রেলকামরার উপরই পড়ে ছিল। পরে রেলপুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

দিসানের বন্ধু রিপু জানায়, “ওকে বার বার ট্রেনের ছাদে উঠতে মানা করেছিলাম। কিন্তু ও শোনেনি। সেলফি তুলতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।” স্টেশনের সাফাইকর্মী কল্যাণ মণ্ডলও জানান, “আমরা ওকে অনেকবার সাবধান করেছিলাম। কিন্তু সে কথা শুনল না।”

দিসানের মা লাভলি বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “মোবাইল নিয়ে পড়াশোনায় মন দিত না। ওকে অনেকবার নিষেধ করেছি। কিন্তু ও কথা শোনেনি। আজ আমার ছেলেটাই চলে গেল।”

পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দিসানের বাবা সুজন চৌধুরী, যিনি কলকাতার একটি বেকারিতে কাজ করেন, খবর পেয়ে বাড়ি রওনা দিয়েছেন। দুই ভাইবোন ইসমাইল ও রূপসা দাদার অকালমৃত্যুতে শোকে ভেঙে পড়েছে।

এই মর্মান্তিক ঘটনা স্মার্টফোন ও সামাজিক মাধ্যমের প্রতি কিশোর-কিশোরীদের আসক্তির বিপজ্জনক দিকটি তুলে ধরেছে। প্রশাসন ও অভিভাবকদের উচিত এই বিষয়ে আরও সতর্কতা ও সচেতনতা বাড়ানো।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories