Friday, March 6, 2026
28.9 C
Kolkata

বারেলিতে জন্মদিনের অনুষ্ঠানে ভাঙচুরের অভিযোগ, মুসলিম বন্ধুদের উপস্থিতিকে কেন্দ্র করে বজরং দলের তাণ্ডব

উত্তরপ্রদেশের বারেলির একটি ক্যাফেতে এক নার্সিং ছাত্রীর জন্মদিনের অনুষ্ঠান ঘিরে শনিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। জানা গিয়েছে, বন্ধুবান্ধবদের সঙ্গে জন্মদিন পালন করতে গিয়েই হঠাৎ হামলার শিকার হন ওই ছাত্রী ও তার সহপাঠীরা। অভিযোগ, বজরং দলের কয়েকজন সদস্য ক্যাফেতে ঢুকে অনুষ্ঠানে উপস্থিত দুজন মুসলিম ছাত্রকে মারধর করে।

জানা গেছে, জন্মদিনের অনুষ্ঠানে মোট দশজন ছাত্রছাত্রী ছিলেন। তাদের মধ্যে ছ’জন মহিলা ও চারজন পুরুষ। চারজন পুরুষের মধ্যে মাত্র দু’জন মুসলিম, বাকিরা হিন্দু। সকলেই একই ক্লাসের সহপাঠী বলে জানা গিয়েছে। পরিবার ও বন্ধুমহলের দাবি, এটি সম্পূর্ণ ব্যক্তিগত অনুষ্ঠান ছিল এবং সেখানে কোনও আপত্তিকর কিছু ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর একদল বজরং দলের ক্যাফেতে ঢুকে প্রশ্ন তুলতে শুরু করে কেন হিন্দু মেয়েদের সঙ্গে মুসলিম ছেলেরা রয়েছে। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযোগ, ওই দুই মুসলিম ছাত্রকে হেনস্থা করা হয়। ছাত্রীটির বন্ধুদের মারধর করা হয়, এমনকি কয়েকজনের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।

ছাত্রীর দাদা জানান, তার বোন সব ধর্মের মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা কোনওভাবেই এই হিংসাকে সমর্থন করি না। যারা হামলা চালিয়েছে, তাদের শাস্তি হওয়া উচিত।” ঘটনার পর থেকে ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়েছে বলেও পরিবারের দাবি। এই ঘটনার পর প্রথমে পুলিশ আক্রান্ত দুই মুসলিম ছাত্র ও ক্যাফের এক কর্মীর বিরুদ্ধে মামলা করে। তবে হামলাকারীদের বিরুদ্ধে তখনই কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি, যা নিয়ে প্রশ্ন উঠেছে।

পরে জনরোষ বাড়লে ক্যাফে মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ নতুন করে এফআইআর দায়ের করে। তাতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা জোর করে ক্যাফেতে ঢুকে ভাঙচুর ও মারধর করে আতঙ্ক সৃষ্টি করে। এফআইআরে জন্মদিনের অনুষ্ঠানে কোনও বেআইনি কাজের কথা বলা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories