Friday, March 6, 2026
32.6 C
Kolkata

উত্তরপ্রদেশের বেরেলিতে ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার কে ঘিরে মৌলানা তৌকীর রাজার গ্রেপ্তার নিয়ে তীব্র নিন্দা জানালো জামাতে ইসলামী হিন্দ!

উত্তরপ্রদেশের বেরেলিতে প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মৌলানা তৌকীর রাজা খান ও আরও অনেককে গ্রেপ্তারের ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে দেশের পরিচিত মুসলিম সংগঠন জামাতে ইসলামী হিন্দ (জেআইএইচ)। সংগঠনটির মতে, এটি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও সাম্প্রদায়িক বিভাজনের এক দুঃখজনক উদাহরণ। রবিবার এক বিবৃতিতে জামাতে ইসলামী হিন্দের সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসেইনি বলেন, শান্তিপূর্ণভাবে ‘আই লাভ মুহাম্মদ’ স্লোগান দেওয়া কোনো অপরাধ নয়। এই ভালোবাসার ভাষাকে বিশৃঙ্খলার কারণ বলে গণ্য করা একেবারেই অন্যায়। এই ধরনের এফআইআর ও গণগ্রেপ্তার ভারতের সহাবস্থানের ঐতিহ্যের উপর সরাসরি আঘাত।

তিনি জানান, মৌলানা তৌকীর রাজাকে প্রথমে গৃহবন্দি করা হয় এবং পরে কঠিন আইনি ধারায় মামলা করে বহু নির্দোষ মুসলিমকে নাম দেওয়া হয়। হুসেইনি বলেন, এই ধরনের আচরণ থেকে স্পষ্ট, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। একপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আর অন্যপক্ষের ক্ষেত্রে নরম ব্যবহার দেশের গণতান্ত্রিক কাঠামোর ক্ষতি করে। হুসেইনি শান্তির আহ্বান জানিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে ধৈর্য ও সংবেদনশীলতার সাথে প্রতিক্রিয়া জানাতে বলেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories