Tuesday, October 20, 2026
27 C
Kolkata

বেরেলিতে পুলিশের গুলিতে আহত আইএমসি নেতা তাজিম, “আই লাভ মুহাম্মদ” প্রচারে গ্রেফতার আরও ১৭ জন

বেরেলিতে “আই লাভ মুহাম্মদ” প্রচারকে ঘিরে উত্তেজনার মধ্যে মঙ্গলবার পুলিশের গুলিতে আহত হয়েছেন ইত্তেহাদ-এ-মিল্লাত কাউন্সিলের (আইএমসি) নেতা তাজিম। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি গুলি চালান, এরপর আত্মরক্ষায় পুলিশ তার পায়ে গুলি চালায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে তাজিমের ঘনিষ্ঠ দুই সহযোগী, মোহাম্মদ ইদ্রিস ও ইকবালকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, গত সপ্তাহে বেরেলিতে অনুষ্ঠিত এক বিক্ষোভে তাজিমের ভূমিকা নিয়েই তাকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। ২৬ সেপ্টেম্বর আয়োজিত ওই বিক্ষোভ ছিল মুসলিম যুবকদের নামে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের দাবিতে।

তাজিম আইএমসি প্রধান মৌলানা তৌকির রাজার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রাজাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। তিনি প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছিলেন এফআইআর প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়ে।
স্থানীয়রা অভিযোগ করছেন, পুলিশের এই অভিযানে বহু নিরপরাধ মুসলিম যুবক ও অপ্রাপ্তবয়স্ককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার আরও ১৭ জনকে আটক করে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনের বেশি। পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালে তাদের কয়েকজন সদস্য আহত হন। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্মারকলিপি জমা দিতে যাওয়া সাধারণ মানুষকে লক্ষ্য করে পুলিশ লাঠিচার্জ করছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories