বারুইপুরে চুরি করতে এসে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পিয়ালি এলাকা থেকে বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও অন্যান্য জেলায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গিয়েছে।
অভিযুক্ত ব্যক্তিকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে হাজির করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সে বারুইপুরের একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদিকে, গত ১০ দিনে বারুইপুর থানার স্পেশাল টিম ৩০ জন চোরকে আটক করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, বৃদ্ধাকে ধর্ষণের মতো নৃশংস ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ বলে জানা যায়।


