দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় অবস্থিত জয় হিন্দ ক্যাম্পে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। প্রচণ্ড গরম আর আদ্র আবহাওয়ার মধ্যে বিদ্যুৎ না থাকায় হাজারো মানুষ যেন অসহায় হয়ে পড়েছেন।
প্রায় ৪০ বছর আগে তৈরি হওয়া এই ক্যাম্পে পশ্চিমবঙ্গ, আসামসহ বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় ১,৪০০ পরিবার বাস করেন। সম্প্রতি দিল্লি আদালতের এক আদেশে এই এলাকাকে অবৈধ বলে ঘোষণা করা হয়, যার পরেই কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। দিল্লির বসন্তকুঞ্জের এক বাসিন্দা আয়ুদ্দিন হোসেন বলেন,“বিদ্যুৎ ছাড়াই গরমে বাচ্চা, গর্ভবতী মহিলা, বয়স্ক মানুষ সবাই কষ্ট পাচ্ছে। কোনো নোটিশ ছাড়াই হঠাৎ বিদ্যুৎ কেটে দিল প্রশাসন।”
২২ বছর ধরে এই বসন্তকুঞ্জে বসবাস করেছেন ললিত কুমার, তিনি জানান, “আমরা নিয়মিত বিল দিই, তা সত্ত্বেও কেন বিদ্যুৎ কাটা হলো, কিছু জানি না।” বাসান্তকুঞ্জে বসবাসকারী অনেক মুসলিম বাসিন্দা অভিযোগ করেছেন, তাদের ওপর বাংলাদেশি তকমা লাগানো হচ্ছে শুধু তারা বাংলাভাষী বলেই।


