Saturday, September 5, 2026
28 C
Kolkata

“কট্টর হিন্দু একতা” নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের এক সদস্যর সম্প্রদায়িক হিংসা ছড়ানোর দায়ে ৩ বছরের কারাদণ্ড হল

দিল্লির এক আদালত“কট্টর হিন্দু একতা” নামের হিন্দুত্ববাদী হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য লোকেশ কুমার সোলাঙ্কিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লির সাম্প্রদায়িক হিংসার সময় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ও উত্তেজনা বাড়ানোর দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সোলাঙ্কিকে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (ধর্মীয় বিভেদ ছড়ানো) ও ৫০৫ (জনসাধারণের মধ্যে ভীতি ও বিশৃঙ্খলা তৈরি) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। প্রতিটি অপরাধে ২৫ হাজার টাকা জরিমানাসহ ৩ বছরের সাধারণ কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারক জানান,“সোলাঙ্কি ঘৃণার বার্তা ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছিল যা একেবারেই গুরুতর একটি অপরাধ।”

২০২০ সালের দিল্লি সাম্প্রদায়িক হিংসায় ৫৩ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ৩৮ জন ছিলেন মুসলিম। তদন্তে উঠে আসে, হোয়াটসঅ্যাপে “কট্টর হিন্দু একতা” নামে একটি গ্রুপ তৈরি করে হামলার পরিকল্পনা করা হয়েছিল। জানা গিয়েছে,সোলাঙ্কি সেই গ্রুপে লিখেছিল সে ২ জন মুসলিমকে হত্যা করে ২০২০ সালের দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories