Friday, March 6, 2026
22.2 C
Kolkata

মুসলিম মাছবিক্রেতা কাশেম, সততায় মুগ্ধ বসিরহাটবাসী, তিন বছর আগে ফেলে যাওয়া মানি ব্যাগ ফিরিয়ে দিলেন শিক্ষককে

বসিরহাট দণ্ডিরহাটের শিক্ষক চম্পক নন্দীর হারানো টাকার ব্যাগ তিন বছর পর অক্ষত অবস্থায় ফিরে এল মাছ বিক্রেতা আবু কাশেম গাজির হাত ধরে। ঘটনাটি শোনার পর অনেকেই অবাক। কাশেমের সততায় মুগ্ধ সকলেই। তিন বছর আগে চম্পকবাবু বসিরহাট পুরাতন বাজারে গিয়েছিলেন। সেদিন ভুলবশত টাকার ব্যাগ ফেলে রেখে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও সেটা পাননি। শেষে আশা ছেড়ে দেন।

অন্যদিকে সেই ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন মাছ বিক্রেতা কাশেম। তাঁর খুবই সাধারণ সংসার—স্ত্রী, তিন ছেলে, বৌমা ও নাতি-নাতনি নিয়ে কোনওরকমে দিন চলে। কাশেম জানান, সেদিন বাজারে প্রচণ্ড ভিড় ছিল। এক সময় দেখেন একটি ব্যাগ পড়ে আছে। তিনি ভেবেছিলেন, কোনও খদ্দের হয়তো ফেলে গেছেন। ব্যাগে কী আছে তা না দেখেই বাড়ি নিয়ে যান এবং স্ত্রীকে দিয়ে তা আলমারিতে রেখে দেন।

তিন বছর পর হঠাৎ ব্যাগটি খুলে দেখেন ভিতরে একটি দোকানের ক্যাশমেমো রয়েছে। সেটি থেকেই চম্পকবাবুর খোঁজ পান কাশেম। সঙ্গে সঙ্গে তিনি সেই ব্যাগ নিয়ে দোকানে যান ও তা চম্পকবাবুর হাতে তুলে দেন।চম্পকবাবু জানান, “আমি তো ভাবতেই পারিনি এমন মানুষ এখনও আছে। পুরো টাকাই যেমন ছিল, তেমনই পেয়েছি!” কাশেমের সততায় গর্বিত তাঁর পরিবার ও প্রতিবেশীরা এবং বসিরহাট থানার আইসি তাঁকে সংবর্ধনাও দেন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories